আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি মনোনীত নরসিংদী সদর-১ আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী খায়রুল কবির খোকন ২৫ নভেম্বর সোমবার মহিষাশুড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন তফু, জেলা বিএনপির সদস্য কাজী ওয়াসিম, সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, বি,এন,পি নেতা ফারুক মিয়া
মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক আরমান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মহিষাশুড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোক্তার হোসেন, সদস্য সচিব মাহমুদুল হাসান মামুন, মাধবদী থানা শ্রমিক দলের আহবায়ক আব্দুল লতিফ সহ বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মোঃ নজরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি ঃ
নরসিংদী,সোমবার ২৪ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















