পাকিস্তানের পেশোয়ারে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা, ৩ জঙ্গিসহ নিহত ৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে সোমবার সকালে বন্দুকধারীরা একটি আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ঘটনায় ৩ জঙ্গিসহ ৬ জন নিহত হয়েছেন।

সূত্র রয়টার্সকে জানিয়েছে, সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরের কমপ্লেক্সটিতেও দুই আত্মঘাতী বোমা হামলাকারী হামলা চালিয়েছে। এতে তিনজন জঙ্গি নিহত হয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, প্রথম আত্মঘাতী বোমা হামলাকারী প্রথমে কনস্টেবলারির প্রধান প্রবেশপথে হামলা চালায় এবং অন্যজন কম্পাউন্ডে প্রবেশ করে।

ওই কর্মকর্তা আরও বলেন, সেনাবাহিনী ও পুলিশসহ আইন প্রয়োগকারী কর্মীরা এলাকাটি ঘিরে রেখেছে এবং সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে কারণ আমাদের সন্দেহ হচ্ছে সদর দপ্তরের ভেতরে কিছু জঙ্গি রয়েছে। বাহিনীর সদর দপ্তর একটি জনাকীর্ণ এলাকায় অবস্থিত। যেটি সামরিক সেনানিবাসের কাছে।পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) ড. মিয়ান সাঈদ আহমেদ বলেন, প্রাথমিকভাবে তিনজন জঙ্গি সদর দপ্তরে আক্রমণ করার চেষ্টা করেছিল। একজন বোমাহামলাকারী গেটে নিজেকে উড়িয়ে দেয়, অন্য দুজন প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করলেও এফসি কর্মীদের গুলিতে নিহত হয়।তিনি আরও বলেন, তিনজন এফসি সদস্য শহীদ হয়েছেন, এবং আরও দুইজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সোমবার সকাল ৮টায় এ হামলা হয়। তারা জানিয়েছে জঙ্গিরা প্রথমে এফসি সদর দপ্তরের গেটে আত্মঘাতী হামলা চালায়। আত্মঘাতী বিস্ফোরণের পর জঙ্গিরা ভবনে প্রবেশের চেষ্টা করে কিন্তু তাদের হত্যা করা হয়। তারা আরও জানিয়েছে যে এ ঘটনায় তিনজন এফসি সদস্য নিহত হয়েছেন, এবং আরও দুইজন আহত হয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক,সোমবার ২৪ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের পেশোয়ারে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা, ৩ জঙ্গিসহ নিহত ৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে সোমবার সকালে বন্দুকধারীরা একটি আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ঘটনায় ৩ জঙ্গিসহ ৬ জন নিহত হয়েছেন।

সূত্র রয়টার্সকে জানিয়েছে, সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরের কমপ্লেক্সটিতেও দুই আত্মঘাতী বোমা হামলাকারী হামলা চালিয়েছে। এতে তিনজন জঙ্গি নিহত হয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, প্রথম আত্মঘাতী বোমা হামলাকারী প্রথমে কনস্টেবলারির প্রধান প্রবেশপথে হামলা চালায় এবং অন্যজন কম্পাউন্ডে প্রবেশ করে।

ওই কর্মকর্তা আরও বলেন, সেনাবাহিনী ও পুলিশসহ আইন প্রয়োগকারী কর্মীরা এলাকাটি ঘিরে রেখেছে এবং সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে কারণ আমাদের সন্দেহ হচ্ছে সদর দপ্তরের ভেতরে কিছু জঙ্গি রয়েছে। বাহিনীর সদর দপ্তর একটি জনাকীর্ণ এলাকায় অবস্থিত। যেটি সামরিক সেনানিবাসের কাছে।পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) ড. মিয়ান সাঈদ আহমেদ বলেন, প্রাথমিকভাবে তিনজন জঙ্গি সদর দপ্তরে আক্রমণ করার চেষ্টা করেছিল। একজন বোমাহামলাকারী গেটে নিজেকে উড়িয়ে দেয়, অন্য দুজন প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করলেও এফসি কর্মীদের গুলিতে নিহত হয়।তিনি আরও বলেন, তিনজন এফসি সদস্য শহীদ হয়েছেন, এবং আরও দুইজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সোমবার সকাল ৮টায় এ হামলা হয়। তারা জানিয়েছে জঙ্গিরা প্রথমে এফসি সদর দপ্তরের গেটে আত্মঘাতী হামলা চালায়। আত্মঘাতী বিস্ফোরণের পর জঙ্গিরা ভবনে প্রবেশের চেষ্টা করে কিন্তু তাদের হত্যা করা হয়। তারা আরও জানিয়েছে যে এ ঘটনায় তিনজন এফসি সদস্য নিহত হয়েছেন, এবং আরও দুইজন আহত হয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক,সোমবার ২৪ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO