স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করাই আমাদের লক্ষ্য…প্রতিমন্ত্রী মহিববুর রহমান

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.মহিববুর রহমান এমপি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যে ইশতেহার ঘোষণা করেছিল সেই ইশতেহারের প্রতি আস্থা রেখে দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রনায়ক হিসেবে অধিষ্ঠিত করেছে। তাই আওয়ামী লীগের ইশতেহার বাস্তবায়নে আমরা কাজ শুরু করেছি। আগামীর বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করা আমাদের লক্ষ্য। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পৌর শহরে শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের মানুষকে
ভালবাসেন বিধায় তিনি পদ্মা সেতু, পায়রা সেতু, শেখ কামাল, শেখ জামাল,শেখ
রাসেল সেতু, ফোর লেন, সিক্স লেন সড়ক, পায়রা সমুদ্র বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, শের-ই-বাংলা নৌ ঘাঁটি নির্মাণ করে দক্ষিণাঞ্চলকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে
দিয়েছেন।
প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্ধারিত সময়ে আপনাদের স্ব স্ব অফিসে এসে সরকারের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করুন। আপনারা জনসেবামূলক কাজের জন্য সার্বক্ষণিক আমার সাথে যোগাযোগ রাখবেন। আমার মন্ত্রণালয় আপনাদের সেবা দেয়ার জন্য সর্বদা প্রস্তুত। নির্বাচনে পক্ষ-বিপক্ষ করা নিয়ে কোন মানুষ ক্ষতিগ্রস্থ হোক সেটাআমি চাইনা। আপনারা যার যার অবস্থান থেকে আজ থেকে স্বাধীনভাবে, নির্দ্বিধায় মানুষের কল্যাণে কাজ করুন।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা
মো.জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা
আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, প্রতিমন্ত্রীর সহধর্মিনী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ মো.মঞ্জুরুল আলম। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.মহিববুর রহমান এমপি ২৫ জানুয়ারি ঢাকা থেকে তিন দিনের এক সরকারি সফরে পটুয়াখালীর কলাপাড়ায় আসেন। তিনদিনের এ সফরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগদেন প্রতিমন্ত্রী।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শনিবার ২৭ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করাই আমাদের লক্ষ্য…প্রতিমন্ত্রী মহিববুর রহমান

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.মহিববুর রহমান এমপি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যে ইশতেহার ঘোষণা করেছিল সেই ইশতেহারের প্রতি আস্থা রেখে দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রনায়ক হিসেবে অধিষ্ঠিত করেছে। তাই আওয়ামী লীগের ইশতেহার বাস্তবায়নে আমরা কাজ শুরু করেছি। আগামীর বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করা আমাদের লক্ষ্য। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পৌর শহরে শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের মানুষকে
ভালবাসেন বিধায় তিনি পদ্মা সেতু, পায়রা সেতু, শেখ কামাল, শেখ জামাল,শেখ
রাসেল সেতু, ফোর লেন, সিক্স লেন সড়ক, পায়রা সমুদ্র বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, শের-ই-বাংলা নৌ ঘাঁটি নির্মাণ করে দক্ষিণাঞ্চলকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে
দিয়েছেন।
প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্ধারিত সময়ে আপনাদের স্ব স্ব অফিসে এসে সরকারের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করুন। আপনারা জনসেবামূলক কাজের জন্য সার্বক্ষণিক আমার সাথে যোগাযোগ রাখবেন। আমার মন্ত্রণালয় আপনাদের সেবা দেয়ার জন্য সর্বদা প্রস্তুত। নির্বাচনে পক্ষ-বিপক্ষ করা নিয়ে কোন মানুষ ক্ষতিগ্রস্থ হোক সেটাআমি চাইনা। আপনারা যার যার অবস্থান থেকে আজ থেকে স্বাধীনভাবে, নির্দ্বিধায় মানুষের কল্যাণে কাজ করুন।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা
মো.জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা
আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, প্রতিমন্ত্রীর সহধর্মিনী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ মো.মঞ্জুরুল আলম। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.মহিববুর রহমান এমপি ২৫ জানুয়ারি ঢাকা থেকে তিন দিনের এক সরকারি সফরে পটুয়াখালীর কলাপাড়ায় আসেন। তিনদিনের এ সফরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগদেন প্রতিমন্ত্রী।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শনিবার ২৭ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO