বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরার পথে সড়ক দৃঘটনায় গৃহবধুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে নীলফামারীর কিশোরগঞ্জের বাবুর বাজার নামক স্থানে। নিহত গৃহবধু আইরিন বেগম (৪৫) সদর ইউনিয়নের মধ্যরাজিব গ্ৰামের মাহুবার ইসলামের স্ত্রী। কিশোরগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর আলম জানান, নিহত আইরিন বাবার বাড়ি মাগুড়া গিয়েছিলেন। বাবার বাড়ি থেকে সোমবার বিকালে অটো করে স্বামীর বাড়িতে ফিরছিলেন। এ সময় বাবুর বাজার নামক স্থানে দুটি অটোর মধ্যে ধাক্কা লাগলে আইরিন বেগম পাঁকা রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। দায়িত্বরত চিকিৎসক ডাঃ মোঃ মেহেদী হাসান নেবেল জানান, মাথায় আঘাত পেয়ে মুখ, নাক, কান দিয়ে রক্ত বের হচ্ছিল। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। শাহজাহান সিরাজ কিশোরগঞ্জ(নীলফামারী) সংবাদদাতা




















