রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও হাইকোর্ট এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা

মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণা করা হবে আজ সোমবার (১৭ নভেম্বর)।

সকাল ১১টার দিকে এ রায় ঘোষণা করবেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।এ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও হাইকোর্ট এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। এ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

পুরো এলাকা জুড়ে পুলিশ, র‌্যাব (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন), বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ), এপিবিএন, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা ঘুরে দেখা যায়, মৎস্যভবন সংলগ্ন হাইকোর্টের গেটে সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সেখানে সেনাবাহিনীর একটি সাজোয়া যান রয়েছে। হাইকোর্টের মাঝখানে মূল গেটে সেনাবাহিনীর সদস্যদের দুটি সাজোয়া যান নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংলগ্ন মাজার গেটে পুলিশ, এপিবিএন ও বিজিবি সদস্যরা রয়েছেন। সেখানে ডিএমপির একটি সাজোয়া যান এবং সেনাবাহিনীর একটি সাজোয়া যান দেখা গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটে পুলিশ এপিবিএন সদস্যদের পাশাপাশি র‌্যাবের সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে।

সকাল থেকে হাইকোর্টের মাজার গেট দিয়ে প্রবেশকারীদের তল্লাশি করছে পুলিশ। কারো সঙ্গে ব্যাগ থাকলে সেটি খুলে পরীক্ষা করা হচ্ছে। এর পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যদেরও সাদা পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
ঢাকা,সোমবার ১৭ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও হাইকোর্ট এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা

মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণা করা হবে আজ সোমবার (১৭ নভেম্বর)।

সকাল ১১টার দিকে এ রায় ঘোষণা করবেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।এ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও হাইকোর্ট এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। এ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

পুরো এলাকা জুড়ে পুলিশ, র‌্যাব (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন), বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ), এপিবিএন, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা ঘুরে দেখা যায়, মৎস্যভবন সংলগ্ন হাইকোর্টের গেটে সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সেখানে সেনাবাহিনীর একটি সাজোয়া যান রয়েছে। হাইকোর্টের মাঝখানে মূল গেটে সেনাবাহিনীর সদস্যদের দুটি সাজোয়া যান নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংলগ্ন মাজার গেটে পুলিশ, এপিবিএন ও বিজিবি সদস্যরা রয়েছেন। সেখানে ডিএমপির একটি সাজোয়া যান এবং সেনাবাহিনীর একটি সাজোয়া যান দেখা গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটে পুলিশ এপিবিএন সদস্যদের পাশাপাশি র‌্যাবের সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে।

সকাল থেকে হাইকোর্টের মাজার গেট দিয়ে প্রবেশকারীদের তল্লাশি করছে পুলিশ। কারো সঙ্গে ব্যাগ থাকলে সেটি খুলে পরীক্ষা করা হচ্ছে। এর পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যদেরও সাদা পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
ঢাকা,সোমবার ১৭ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO