জুলাই সনদে যেসব বিষয়ে অস্পষ্টতা রয়েছে, সেগুলো প্রধান উপদেষ্টাকে দ্রুত স্পষ্ট করার আহ্বান-৮ দলের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারকে গণভোট নিয়ে জনমনের সংশয় দূর করতে হবে।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দাবি আদায়ে ৮ দলের কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন।মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ আজকে পর্যালোচনা করেছেন আমাদের শীর্ষ নেতারা। সেই পর্যালোচনায় এসেছে, এই ভাষণে জন-আকাঙ্ক্ষার আংশিক পূরণ হয়েছে।

তিনি বলেন, জুলাই সনদে যেসব বিষয়ে অস্পষ্টতা রয়েছে, সেগুলো প্রধান উপদেষ্টাকে দ্রুত স্পষ্ট করার আহ্বান জানাচ্ছি। নির্বাচনের আগেই গণভোট আয়োজনের যৌক্তিক কারণ ৮ দলের পক্ষ থেকে বলা হয়েছিল, তারপরও প্রধান উপদেষ্টা তার ভাষণে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের কথা বলেছেন। এ কারণে জনমনে সংশয় ও বিভ্রান্তি তৈরি হয়েছে। এই সংশয় সরকারকেই দূর করতে হবে।

আট দলের আংশিক দাবি পূরণ হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আন্দোলনরত দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাব জুলাই সনদে স্থান পেয়েছে এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারির কথা আমরা বলেছিলাম, সেটা সম্পন্ন হওয়ায় এটিকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং এটির জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।

গণভোটের পক্ষে সরকারকেই প্রচারণা চালাতে হবে জানিয়ে সংবাদ সম্মেলনে আট দলের নেতারা বলেন, কোনো দল যদি গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালায়, জাতি তাদের প্রত্যাখান করবে।
ঢাকা,রোববার ১৬ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদে যেসব বিষয়ে অস্পষ্টতা রয়েছে, সেগুলো প্রধান উপদেষ্টাকে দ্রুত স্পষ্ট করার আহ্বান-৮ দলের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারকে গণভোট নিয়ে জনমনের সংশয় দূর করতে হবে।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দাবি আদায়ে ৮ দলের কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন।মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ আজকে পর্যালোচনা করেছেন আমাদের শীর্ষ নেতারা। সেই পর্যালোচনায় এসেছে, এই ভাষণে জন-আকাঙ্ক্ষার আংশিক পূরণ হয়েছে।

তিনি বলেন, জুলাই সনদে যেসব বিষয়ে অস্পষ্টতা রয়েছে, সেগুলো প্রধান উপদেষ্টাকে দ্রুত স্পষ্ট করার আহ্বান জানাচ্ছি। নির্বাচনের আগেই গণভোট আয়োজনের যৌক্তিক কারণ ৮ দলের পক্ষ থেকে বলা হয়েছিল, তারপরও প্রধান উপদেষ্টা তার ভাষণে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের কথা বলেছেন। এ কারণে জনমনে সংশয় ও বিভ্রান্তি তৈরি হয়েছে। এই সংশয় সরকারকেই দূর করতে হবে।

আট দলের আংশিক দাবি পূরণ হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আন্দোলনরত দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাব জুলাই সনদে স্থান পেয়েছে এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারির কথা আমরা বলেছিলাম, সেটা সম্পন্ন হওয়ায় এটিকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং এটির জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।

গণভোটের পক্ষে সরকারকেই প্রচারণা চালাতে হবে জানিয়ে সংবাদ সম্মেলনে আট দলের নেতারা বলেন, কোনো দল যদি গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালায়, জাতি তাদের প্রত্যাখান করবে।
ঢাকা,রোববার ১৬ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock