ময়মনসিংহে বাবা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার আহত অবস্থায় স্ত্রী হাসপাতালে ভর্তি

ময়মনসিংহের হালুয়াঘাটের ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রাম থেকে বাবা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ‍্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) ভোর সাড়ে ৪টা দিকে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।নিহতরা হলেন- মো. রতন মিয়া (৩০) ও তার মেয়ে নরিয়া আক্তার (৭)। রতন ঢাকায় একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার বাড়ি পার্শ্ববর্তী শেরপুর জেলায়। তবে বিয়ের পর থেকে তিনি হালুয়াঘাটে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন।

হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এ সময় গলাকাটা অবস্থায় খাটের ওপর রতনের লাশ এবং মেঝেতে তার মেয়ে নরিয়ার লাশ পড়েছিল। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহত রতনের স্ত্রীর গলাও কিছুটা কাটা রয়েছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি পারিবারিক বিরোধে মারামারির একপর্যায়ে নিজেরাই এ ঘটনা ঘটিয়েছে- তা নিয়ে তদন্ত চলছে।
ময়মনসিংহ,বুধবার ১২ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে বাবা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার আহত অবস্থায় স্ত্রী হাসপাতালে ভর্তি

ময়মনসিংহের হালুয়াঘাটের ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রাম থেকে বাবা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ‍্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) ভোর সাড়ে ৪টা দিকে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।নিহতরা হলেন- মো. রতন মিয়া (৩০) ও তার মেয়ে নরিয়া আক্তার (৭)। রতন ঢাকায় একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার বাড়ি পার্শ্ববর্তী শেরপুর জেলায়। তবে বিয়ের পর থেকে তিনি হালুয়াঘাটে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন।

হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এ সময় গলাকাটা অবস্থায় খাটের ওপর রতনের লাশ এবং মেঝেতে তার মেয়ে নরিয়ার লাশ পড়েছিল। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহত রতনের স্ত্রীর গলাও কিছুটা কাটা রয়েছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি পারিবারিক বিরোধে মারামারির একপর্যায়ে নিজেরাই এ ঘটনা ঘটিয়েছে- তা নিয়ে তদন্ত চলছে।
ময়মনসিংহ,বুধবার ১২ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock