রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ফটকের সামনে তারিক সাইফ মামুনকে (৫৫) প্রকাশ্যে ফিল্মি স্টাইলে গুলি করে হত্যার ঘটনায় দুই শ্যুটারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন- রুবেল ও ইব্রাহিম। এ ছাড়া এ ঘটনায় রুবেল ও ইব্রাহিসের এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে তার নাম জানা যায়নি।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের লালবাগের একটি টিম। তারা সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিলেন।
ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিবি পুলিশের লালবাগ বিভাগের একটি টিম কুমিল্লার সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। তাদের ঢাকায় আনা হচ্ছে। আনার পর বিস্তারিত জানা যাবে।
ঢাকা,সোমবার ১১ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















