রাজধানীতে ভোরের দিকে মেরুল বাড্ডা ও শাহজাদপুর বাঁশতলায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।সোমবার (১০ নভেম্বর) ভোরের দিকে মেরুল বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আকাশ পরিবহনের একটি বাসে এবং শাহজাদপুর বাঁশতলায় ভিক্টর ক্লাসিক নামের একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে সেটি জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ঢাকা,সোমবার ১০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















