বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভেঙেছেন আমজনতা পার্টির সদস্য সচিব তারেক রহমান। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়৷
রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন ভবনের মূল ফটকে এসে তারেকের অনশন ভাঙান সালাহউদ্দিন আহমদ।
তিনি তারেককে বলেন, আগামীকাল আপিল আবেদন করবে। আর কয়েকটি অফিস এর মধ্যে সংস্কার করবে। এখন তোমার অনশন ভাঙা উচিত। সন্ধ্যায় সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়৷ পরে গণমাধ্যমে সালাহউদ্দিন আহমদ জানান, জুলাই অভ্যুত্থানসহ বিভিন্ন ইস্যুতে ভূমিকা রেখেছেন তারেক।
দলের নিবন্ধন ইস্যুতে এ ধরনের উদ্ভুত পরিস্থিতি কাম্য নয় বলেও জানান বিএনপির এ নেতা।
এসময় পরবর্তী আপিলে আমজনতার পার্টির নিবন্ধনের বিষয়টি সহানুভূতির সাথে পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
ঢাকা,রোববার ০৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















