নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ,অন্তত ২৫ জন আহত

নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে ফরিদপুরের বোয়ালমারীতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল এ ঘটনা ঘটে।জানা গেছে, ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসনের দুই মনোনয়নপ্রার্থী দলের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক বিএনপি সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। অন্য পক্ষের নেতৃত্ব দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে উভয় পক্ষই বোয়ালমারী বাজারে পৃথকভাবে কর্মসূচি আহ্বান করে। দুপক্ষের লোকজন বোয়ালমারী বাজারে জড়ো হতে থাকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৪টার দিকে খন্দকার নাসিরুল ইসলামের নেতৃত্বাধীন পক্ষের শতাধিক লোক লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে বোয়ালমারী বাজারের ওয়াপদা এলাকায় শামসুদ্দিন মিয়া ঝুনু সমর্থিত বিএনপি অফিসে হামলা চালায়। এ সময় তারা অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পাশাপাশি আশপাশের অন্তত আট থেকে ১০টি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং অন্তত আট থেকে ১০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের বোয়ালমারীসহ ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রায় এক ঘণ্টাব্যাপী এ ধ্বংসযজ্ঞ চলে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও বিক্ষুব্ধদের মুখে পড়ে ফিরে যান। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
ফরিদপুর,শুক্রবার ০৭ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ,অন্তত ২৫ জন আহত

নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে ফরিদপুরের বোয়ালমারীতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল এ ঘটনা ঘটে।জানা গেছে, ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসনের দুই মনোনয়নপ্রার্থী দলের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক বিএনপি সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। অন্য পক্ষের নেতৃত্ব দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে উভয় পক্ষই বোয়ালমারী বাজারে পৃথকভাবে কর্মসূচি আহ্বান করে। দুপক্ষের লোকজন বোয়ালমারী বাজারে জড়ো হতে থাকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৪টার দিকে খন্দকার নাসিরুল ইসলামের নেতৃত্বাধীন পক্ষের শতাধিক লোক লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে বোয়ালমারী বাজারের ওয়াপদা এলাকায় শামসুদ্দিন মিয়া ঝুনু সমর্থিত বিএনপি অফিসে হামলা চালায়। এ সময় তারা অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পাশাপাশি আশপাশের অন্তত আট থেকে ১০টি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং অন্তত আট থেকে ১০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের বোয়ালমারীসহ ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রায় এক ঘণ্টাব্যাপী এ ধ্বংসযজ্ঞ চলে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও বিক্ষুব্ধদের মুখে পড়ে ফিরে যান। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
ফরিদপুর,শুক্রবার ০৭ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO