কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত।এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।
বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান। তিনি জানান, হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
কক্সবাজার,বুধবার ০৫ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















