জনগণের সহজে ভূমিসেবা নিশ্চিত করতে হবে: সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন; ভূমি প্রশাসন ব্যবস্থার আধুনিকায়নের অন্যতম প্রধান পদক্ষেপ হলো অটোমেটেড ভূমিসেবা। এ ব্যবস্থার মাধ্যমে নাগরিকেরা এখন সহজে, দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বিভিন্ন ভূমিসংক্রান্ত সেবা পাচ্ছেন। ভূমি একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম প্রধান উপাদান। ভূমির যথাযথ ব্যবস্থাপনা এবং নাগরিকদের সহজলভ্য ভূমিসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। জনগণ যেন দ্রুত, স্বচ্ছ ও নির্ভুল ভূমিসেবা পেতে পার এর জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি প্রশাসন, দক্ষ জনবল এবং জনবান্ধব নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সকল কর্মকান্ডে মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের সহজে ভূমিসেবা নিশ্চিত করতে হবে।

আজ রাজধানীর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কম্পিটার ল্যাবে ‘মানোন্নীত অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে রংপুর বিভাগের ৪ টি জেলা এবং খুলনা বিভাগের ১টি জেলার সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীগণের ToT (রংপুর, দিনাজপুর,গাইবান্ধা,কুড়িগ্রাম ও কুষ্টিয়া) প্রশিক্ষণে’ সিনিয়র সচিব এসব কথা বলেন। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) থেকে কম্পিউটার অপারেটর পদমর্যাদার ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

প্রশিক্ষণের আয়োজন করে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।

সিনিয়র সচিব বলেন; বর্তমানে বাংলাদেশে ভূমিসেবা প্রায় সম্পূর্ণরূপে ডিজিটাল রূপ নিয়েছে। নাগরিগণ এখন ঘড়ে বসে অনলাইনে ভূমি সেবা গ্রহণ করতে পারছেন। “ভূমি সেবা এখন নাগরিকের দোরগোড়ায়”এই অঙ্গীকার বাস্তবায়নে সরকারের ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। এছাড়াও নাগরিক ভূমিসেবা কেন্দ্র থেকে সেবা প্রদান অব্যাহত রয়েছে। প্রতিটি জেলার জেলা প্রশাসকের কার্যালয়সহ এবং প্রয়োজনের ভিত্তিতে নাগরিক ভূমিসেবা কেন্দ্র স্থাপনের অনুমোতি দেয়া হয়েছে এবং হচ্ছে। ভূমিসেবা প্রদানের জন্য শুধু প্রযুক্তি নয়, প্রয়োজন জনসচেতনতা ও সেবাদাতাদের আন্তরিকতা। ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ, নাগরিক চার্টার বাস্তবায়ন এবং সেবা মনোভাব বৃদ্ধিও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সিনিয়র সচিব বলেন; এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো ভূমি কর্মকর্তাদের ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি করা। যাতে তারা নিজ নিজ দপ্তরে গিয়ে অন্য সহকর্মীদেরও প্রশিক্ষণ দিতে পারেন। ফলে প্রশিক্ষণের জ্ঞান দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রশাসনের সব স্তরে অটোমেটেড সেবার সুষ্ঠু প্রয়োগ সম্ভব হয়। তারা শুধু প্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জন করেন না, বরং ব্যবস্থাপনা, যোগাযোগ ও প্রশিক্ষণ প্রদানের কৌশলও আয়ত্ত করেন। ফলে অটোমেটেড ভূমিসেবা বাস্তবায়নের গতি ত্বরান্বিত হয়, নাগরিক ভোগান্তি কমে, এবং সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। ToT প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হওয়া দক্ষ প্রশিক্ষকগণ ভবিষ্যতের ভূমি প্রশাসনের চালিকাশক্তি। তাদের মাধ্যমে অটোমেটেড ভূমিসেবার ধারাবাহিকতা ও গুণগত মান নিশ্চিত হবে। এই উদ্যোগই বাংলাদেশের ভূমি খাতে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেছে।

সাধারণ জনগণেরও উচিত ভূমি সম্পর্কিত মৌলিক জ্ঞান অর্জন করা এবং অনলাইন সেবা ব্যবহারে দক্ষ হওয়া। নাগরিক যদি নিজে সচেতন থাকে, তবে অনিয়ম ও হয়রানি অনেকাংশে রোধ করা সম্ভব। সঠিক ভূমিসেবা নিশ্চিত করতে হলে সেবাদাতার সততা এবং জনগণের অংশগ্রহণ এর সমন্বয় অপরিহার্য। তাহলে “স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক ভূমিসেবা” বাস্তবে রূপ নেবে, এবং জনগণ পাবে প্রকৃত ভূমিসেবার সুফল বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো:এমদাদুল হক চৌধুরী।
ঢাকা,সোমবার ০৩ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের সহজে ভূমিসেবা নিশ্চিত করতে হবে: সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন; ভূমি প্রশাসন ব্যবস্থার আধুনিকায়নের অন্যতম প্রধান পদক্ষেপ হলো অটোমেটেড ভূমিসেবা। এ ব্যবস্থার মাধ্যমে নাগরিকেরা এখন সহজে, দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বিভিন্ন ভূমিসংক্রান্ত সেবা পাচ্ছেন। ভূমি একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম প্রধান উপাদান। ভূমির যথাযথ ব্যবস্থাপনা এবং নাগরিকদের সহজলভ্য ভূমিসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। জনগণ যেন দ্রুত, স্বচ্ছ ও নির্ভুল ভূমিসেবা পেতে পার এর জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি প্রশাসন, দক্ষ জনবল এবং জনবান্ধব নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সকল কর্মকান্ডে মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের সহজে ভূমিসেবা নিশ্চিত করতে হবে।

আজ রাজধানীর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কম্পিটার ল্যাবে ‘মানোন্নীত অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে রংপুর বিভাগের ৪ টি জেলা এবং খুলনা বিভাগের ১টি জেলার সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীগণের ToT (রংপুর, দিনাজপুর,গাইবান্ধা,কুড়িগ্রাম ও কুষ্টিয়া) প্রশিক্ষণে’ সিনিয়র সচিব এসব কথা বলেন। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) থেকে কম্পিউটার অপারেটর পদমর্যাদার ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

প্রশিক্ষণের আয়োজন করে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।

সিনিয়র সচিব বলেন; বর্তমানে বাংলাদেশে ভূমিসেবা প্রায় সম্পূর্ণরূপে ডিজিটাল রূপ নিয়েছে। নাগরিগণ এখন ঘড়ে বসে অনলাইনে ভূমি সেবা গ্রহণ করতে পারছেন। “ভূমি সেবা এখন নাগরিকের দোরগোড়ায়”এই অঙ্গীকার বাস্তবায়নে সরকারের ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। এছাড়াও নাগরিক ভূমিসেবা কেন্দ্র থেকে সেবা প্রদান অব্যাহত রয়েছে। প্রতিটি জেলার জেলা প্রশাসকের কার্যালয়সহ এবং প্রয়োজনের ভিত্তিতে নাগরিক ভূমিসেবা কেন্দ্র স্থাপনের অনুমোতি দেয়া হয়েছে এবং হচ্ছে। ভূমিসেবা প্রদানের জন্য শুধু প্রযুক্তি নয়, প্রয়োজন জনসচেতনতা ও সেবাদাতাদের আন্তরিকতা। ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ, নাগরিক চার্টার বাস্তবায়ন এবং সেবা মনোভাব বৃদ্ধিও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সিনিয়র সচিব বলেন; এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো ভূমি কর্মকর্তাদের ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি করা। যাতে তারা নিজ নিজ দপ্তরে গিয়ে অন্য সহকর্মীদেরও প্রশিক্ষণ দিতে পারেন। ফলে প্রশিক্ষণের জ্ঞান দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রশাসনের সব স্তরে অটোমেটেড সেবার সুষ্ঠু প্রয়োগ সম্ভব হয়। তারা শুধু প্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জন করেন না, বরং ব্যবস্থাপনা, যোগাযোগ ও প্রশিক্ষণ প্রদানের কৌশলও আয়ত্ত করেন। ফলে অটোমেটেড ভূমিসেবা বাস্তবায়নের গতি ত্বরান্বিত হয়, নাগরিক ভোগান্তি কমে, এবং সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। ToT প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হওয়া দক্ষ প্রশিক্ষকগণ ভবিষ্যতের ভূমি প্রশাসনের চালিকাশক্তি। তাদের মাধ্যমে অটোমেটেড ভূমিসেবার ধারাবাহিকতা ও গুণগত মান নিশ্চিত হবে। এই উদ্যোগই বাংলাদেশের ভূমি খাতে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেছে।

সাধারণ জনগণেরও উচিত ভূমি সম্পর্কিত মৌলিক জ্ঞান অর্জন করা এবং অনলাইন সেবা ব্যবহারে দক্ষ হওয়া। নাগরিক যদি নিজে সচেতন থাকে, তবে অনিয়ম ও হয়রানি অনেকাংশে রোধ করা সম্ভব। সঠিক ভূমিসেবা নিশ্চিত করতে হলে সেবাদাতার সততা এবং জনগণের অংশগ্রহণ এর সমন্বয় অপরিহার্য। তাহলে “স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক ভূমিসেবা” বাস্তবে রূপ নেবে, এবং জনগণ পাবে প্রকৃত ভূমিসেবার সুফল বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো:এমদাদুল হক চৌধুরী।
ঢাকা,সোমবার ০৩ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock