দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম।সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম বেড়েছে ৮ হাজার ৯০০ টাকা, ফলে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা। ২১ ক্যারেটের ভরিতে বেড়েছে ৮ হাজার ৫০৩ টাকা, নতুন দাম ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে এই নতুন দাম কার্যকর হবে।বুধবার (২৯ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের ভরিতে দাম বেড়েছে ৭ হাজার ২৯০ টাকা, নতুন দাম ১ লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে দাম বেড়েছে ৬ হাজার ২১৭ টাকা, যা এখন ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপা ৪ হাজার ২৪৬; ২১ ক্যারেটের ৪ হাজার ৪৭; ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ ও সনাতন পদ্ধতির এক ভরি রূপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হবে।
ঢাকা,বুধবার ২৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















