জুলাই সনদ কোনো রাজনৈতিক সমঝোতার ফাঁকা বুলি নয়—এর আইনি ভিত্তি থাকা জরুরি-নাসীরুদ্দীন পাটওয়ারী

বাস্তবায়ন প্রক্রিয়া না দেখে জুলাই সনদে সাইন করে বিএনপি ভুল করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দীন বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া না দেখে জুলাই সনদে সাইন করে বিএনপি ভুল করেছে। এখন অন্যের ওপর না চাপিয়ে, ভুলের কাফফারা দিন।জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের সুপারিশের প্রস্তাব-১ সরকারকে অবিলম্বে নিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের দুটি প্রস্তাব দিয়েছে। এর মধ্যে সরকারকে অবশ্যই প্রথম প্রস্তাবটি গ্রহণ করতে হবে, প্রস্তাব-২ নয়।

তিনি বলেন, জুলাই সনদ কোনো রাজনৈতিক সমঝোতার ফাঁকা বুলি নয়—এর আইনি ভিত্তি থাকা জরুরি। ‌

‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া না দেখা পর্যন্ত এনসিপি স্বাক্ষর করবে না—এটাই আমাদের অবস্থান।’

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমাদের আপসহীন অবস্থানের ধারাবাহিকতায়ই কমিশন সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা দিয়েছে। আমরা মনে করি, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ এসেছে।তিনি ঐক্যমত কমিশনের ঐকান্তিক প্রচেষ্টাকে সাধুবাদ জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, কমিশন দুটি স্বতন্ত্র বাস্তবায়ন রূপরেখা দিয়েছে— একটি সংবিধান সম্পর্কিত নয় এমন সংস্কারের জন্য, অন্যটি সংবিধানভিত্তিক সংস্কারের জন্য।

তিনি বলেন, সংবিধানবহির্ভূত সংস্কারগুলো প্রজ্ঞাপনের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে।

এনসিপি নেতা বলেন, ৪৮টি সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবের মধ্যে কমিশন দুটি খসড়া দিয়েছে। আমরা মনে করি, প্রথম খসড়াই বাস্তবায়নের উপযুক্ত পথ।

কারণ এতে বলা হয়েছে— সংবিধান সংস্কার পরিষদ নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না করলে সংশ্লিষ্ট বিল কার্যকর বলে গণ্য হবে। এর মাধ্যমে গণভোটের ম্যান্ডেট বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা তৈরি হবে।

তিনি বলেন, প্রস্তাব-১-এ কিছু ভাষাগত অস্পষ্টতা থাকলেও তা সংশোধনযোগ্য। কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের প্রথম ঘোষণাটি গ্রহণের মাধ্যমেই এর আইনি ভিত্তি নিশ্চিত করা সম্ভব।

তিনি আরও বলেন, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি সম্পন্ন খসড়া আদেশ গ্রহণ করে, তাহলে সনদে সইয়ের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে আমরা মনে করি।নাসীরুদ্দীন বলেন, গণভোট যে কোনো সময়ে হলেই এনসিপি শুভকামনা জানাবে, তবে তা অবশ্যই সুষ্ঠু প্রক্রিয়ায় হতে হবে।

ঐকমত্য কমিশনের বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘এতদিন এটা সালাহউদ্দিন কমিশন ছিল, এখন ঐকমত্য কমিশন মেরুদণ্ড ফিরে পেয়েছে।’ তার দাবি, ‘সালাহউদ্দিন কমিশন দেশকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করা হয়েছিল, এনসিপি সঠিক পথে নিয়ে এসেছে।’

রাজনৈতিক তৎপরতার বিষয়ে এনসিপির এ নেতা দাবি করে বলেন, ‘বিএনপি গত ১৫ বছর আওয়ামী লীগের গদি দিনের বেলা নড়াত রাতে ঠিক করে দিত। আমরা আওয়ামী লীগের গদি দিনেও নাড়া দিয়েছি রাতেও নাড়া দিয়েছি।’

এনসিপিকে প্রতীক বরাদ্দের বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নাসীরুদ্দীন বলেন, ‘নির্বাচন কমিশনের যদি জোর থাকে তাহলে তারা আমাদের শাপলা ছাড়া প্রতীক দিক, দেখি তাদের কত জোর।’
ঢাকা,বুধবার ২৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ কোনো রাজনৈতিক সমঝোতার ফাঁকা বুলি নয়—এর আইনি ভিত্তি থাকা জরুরি-নাসীরুদ্দীন পাটওয়ারী

বাস্তবায়ন প্রক্রিয়া না দেখে জুলাই সনদে সাইন করে বিএনপি ভুল করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দীন বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া না দেখে জুলাই সনদে সাইন করে বিএনপি ভুল করেছে। এখন অন্যের ওপর না চাপিয়ে, ভুলের কাফফারা দিন।জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের সুপারিশের প্রস্তাব-১ সরকারকে অবিলম্বে নিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের দুটি প্রস্তাব দিয়েছে। এর মধ্যে সরকারকে অবশ্যই প্রথম প্রস্তাবটি গ্রহণ করতে হবে, প্রস্তাব-২ নয়।

তিনি বলেন, জুলাই সনদ কোনো রাজনৈতিক সমঝোতার ফাঁকা বুলি নয়—এর আইনি ভিত্তি থাকা জরুরি। ‌

‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া না দেখা পর্যন্ত এনসিপি স্বাক্ষর করবে না—এটাই আমাদের অবস্থান।’

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমাদের আপসহীন অবস্থানের ধারাবাহিকতায়ই কমিশন সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা দিয়েছে। আমরা মনে করি, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ এসেছে।তিনি ঐক্যমত কমিশনের ঐকান্তিক প্রচেষ্টাকে সাধুবাদ জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, কমিশন দুটি স্বতন্ত্র বাস্তবায়ন রূপরেখা দিয়েছে— একটি সংবিধান সম্পর্কিত নয় এমন সংস্কারের জন্য, অন্যটি সংবিধানভিত্তিক সংস্কারের জন্য।

তিনি বলেন, সংবিধানবহির্ভূত সংস্কারগুলো প্রজ্ঞাপনের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে।

এনসিপি নেতা বলেন, ৪৮টি সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবের মধ্যে কমিশন দুটি খসড়া দিয়েছে। আমরা মনে করি, প্রথম খসড়াই বাস্তবায়নের উপযুক্ত পথ।

কারণ এতে বলা হয়েছে— সংবিধান সংস্কার পরিষদ নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না করলে সংশ্লিষ্ট বিল কার্যকর বলে গণ্য হবে। এর মাধ্যমে গণভোটের ম্যান্ডেট বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা তৈরি হবে।

তিনি বলেন, প্রস্তাব-১-এ কিছু ভাষাগত অস্পষ্টতা থাকলেও তা সংশোধনযোগ্য। কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের প্রথম ঘোষণাটি গ্রহণের মাধ্যমেই এর আইনি ভিত্তি নিশ্চিত করা সম্ভব।

তিনি আরও বলেন, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি সম্পন্ন খসড়া আদেশ গ্রহণ করে, তাহলে সনদে সইয়ের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে আমরা মনে করি।নাসীরুদ্দীন বলেন, গণভোট যে কোনো সময়ে হলেই এনসিপি শুভকামনা জানাবে, তবে তা অবশ্যই সুষ্ঠু প্রক্রিয়ায় হতে হবে।

ঐকমত্য কমিশনের বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘এতদিন এটা সালাহউদ্দিন কমিশন ছিল, এখন ঐকমত্য কমিশন মেরুদণ্ড ফিরে পেয়েছে।’ তার দাবি, ‘সালাহউদ্দিন কমিশন দেশকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করা হয়েছিল, এনসিপি সঠিক পথে নিয়ে এসেছে।’

রাজনৈতিক তৎপরতার বিষয়ে এনসিপির এ নেতা দাবি করে বলেন, ‘বিএনপি গত ১৫ বছর আওয়ামী লীগের গদি দিনের বেলা নড়াত রাতে ঠিক করে দিত। আমরা আওয়ামী লীগের গদি দিনেও নাড়া দিয়েছি রাতেও নাড়া দিয়েছি।’

এনসিপিকে প্রতীক বরাদ্দের বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নাসীরুদ্দীন বলেন, ‘নির্বাচন কমিশনের যদি জোর থাকে তাহলে তারা আমাদের শাপলা ছাড়া প্রতীক দিক, দেখি তাদের কত জোর।’
ঢাকা,বুধবার ২৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock