জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ-সালাহউদ্দিন আহমদ

জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।বুধবার (২৯ অক্টোবর) হোটেল লেকশোরে এক সেমিনারে এ কথা জানান তিনি।সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৭ তারিখ যে দলিল স্বাক্ষর হয়েছে, সেই বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে পুরোপুরি নেই। বলা হলো ৪৮টা দফার ওপর গণভোট করা হবে। কিন্তু সেই বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলাপই হয়নি।

তিনি প্রশ্ন রাখেন, এতদিন তাহলে কেন এত আলোচনা, এত কসরত করা হলো? শুরু থেকেই বলা হয়েছিল, যেগুলো ঐকমত্য হবে সেগুলো বাস্তবায়ন করা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, জুলাই সনদে যেটা স্বাক্ষর হয়েছে সেটা নেই, বরং কমিশন এবং দুই-একটি দলের প্রস্তাবই রাখা হয়েছে।

কমিশনের মূল উদ্দেশ্য ছিল জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা, উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে, তাতে জাতিতে বিভক্তি ও অনৈক্য সৃষ্টি হবে। কোনো ঐকমত্য তৈরি হবে না। তাদের উদ্দেশ্য কী, আমরা জানি না। এর মাধ্যমে তারা কী অর্জন করতে চায়, তাও আমাদের অজানা।

আরপিও ও জোটের প্রতীক ইস্যুতে সরকারের আচরণকে পক্ষপাতমূলক বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, জোটবদ্ধ যেকোনো রাজনৈতিক দল তাদের স্বাধীনতা অনুযায়ী নিজস্ব প্রতীকে বা জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ পেত। কিন্তু হঠাৎ করে একটি অগণতান্ত্রিক সিদ্ধান্তের মাধ্যমে বলা হলো-জোটবদ্ধ হলেও তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। আরও আশ্চর্যের বিষয়, আরেকটি রাজনৈতিক দল সেটিকে সমর্থন করছে। এটা আমরা আশা করি না। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা রাখবে, নিরপেক্ষ আচরণ করবে-এটাই আমাদের প্রত্যাশা। আমরা ঐকমত্য কমিশন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে হতাশা ব্যক্ত করছি।
ঢাকা,বুধবার ২৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ-সালাহউদ্দিন আহমদ

জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।বুধবার (২৯ অক্টোবর) হোটেল লেকশোরে এক সেমিনারে এ কথা জানান তিনি।সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৭ তারিখ যে দলিল স্বাক্ষর হয়েছে, সেই বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে পুরোপুরি নেই। বলা হলো ৪৮টা দফার ওপর গণভোট করা হবে। কিন্তু সেই বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলাপই হয়নি।

তিনি প্রশ্ন রাখেন, এতদিন তাহলে কেন এত আলোচনা, এত কসরত করা হলো? শুরু থেকেই বলা হয়েছিল, যেগুলো ঐকমত্য হবে সেগুলো বাস্তবায়ন করা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, জুলাই সনদে যেটা স্বাক্ষর হয়েছে সেটা নেই, বরং কমিশন এবং দুই-একটি দলের প্রস্তাবই রাখা হয়েছে।

কমিশনের মূল উদ্দেশ্য ছিল জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা, উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে, তাতে জাতিতে বিভক্তি ও অনৈক্য সৃষ্টি হবে। কোনো ঐকমত্য তৈরি হবে না। তাদের উদ্দেশ্য কী, আমরা জানি না। এর মাধ্যমে তারা কী অর্জন করতে চায়, তাও আমাদের অজানা।

আরপিও ও জোটের প্রতীক ইস্যুতে সরকারের আচরণকে পক্ষপাতমূলক বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, জোটবদ্ধ যেকোনো রাজনৈতিক দল তাদের স্বাধীনতা অনুযায়ী নিজস্ব প্রতীকে বা জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ পেত। কিন্তু হঠাৎ করে একটি অগণতান্ত্রিক সিদ্ধান্তের মাধ্যমে বলা হলো-জোটবদ্ধ হলেও তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। আরও আশ্চর্যের বিষয়, আরেকটি রাজনৈতিক দল সেটিকে সমর্থন করছে। এটা আমরা আশা করি না। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা রাখবে, নিরপেক্ষ আচরণ করবে-এটাই আমাদের প্রত্যাশা। আমরা ঐকমত্য কমিশন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে হতাশা ব্যক্ত করছি।
ঢাকা,বুধবার ২৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO