দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে আট হাজার তিনশ ৮২ টাকা।ফলে এখন এক ভরি স্বর্ণে দাম কমে দাঁড়িয়েছে দুই লাখ আট হাজার ৯৯৫ টাকা। একইসঙ্গে কমানো হয়েছে রুপার দামও।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বুধবার (২২ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দর কমানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আট হাজার তিনশ ৮২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ আট হাজার তিনশ ৮২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম আট হাজার দুই টাকা কমিয়ে এক লাখ ৯৯ হাজার পাঁচশ এক টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছয় হাজার আটশ ৫৯ টাকা কমিয়ে নতুন দাম এক লাখ ৭০ হাজার ৯শ ৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পাঁচ হাজার ৮শ ৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪২ হাজার ২শ ১৯ টাকা।এদিকে স্বর্ণের দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে৷ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭৩৫ টাকা কমিয়ে ৫ হাজার ৪৭০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ৭০০ টাকা কমিয়ে ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬০৭ টাকা কমিয়ে ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪৪৩ টাকা কমিয়ে ৩ হাজার ৩৫৯ টাকা নির্ধারণ করা হয়।
ঢাকা,বুধবার ২২ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















