দায়িত্বশীল কর্মকর্তার কাজ হওয়া উচিত জনকল্যাণ:–ভূমি উপদেষ্টা

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন; ভূমি প্রশাসন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত। দেশের প্রতিটি ইঞ্চি ভূমি রাষ্ট্রীয় সম্পদ, আর সেই সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডগণ। বর্তমান সময়ে এসি ল্যান্ডরা শুধু ভূমি প্রশাসনের কাজেই নয়, বরং প্রশাসনের নানাবিধ দায়িত্বেও যুক্ত । ফলে তাঁদের ওপর দায়িত্বের চাপ অনেক। কিন্তু দায়িত্ব যতই বহুমাত্রিক হোক না কেন, ভূমিসেবায় কোনো প্রকার গাফেলতি গ্রহণযোগ্য নয়। কারণ ভূমি জনগণের জীবনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। ভূমি সংক্রান্ত সমস্যায় সাধারণ মানুষকে সবচেয়ে বেশি হয়রানির শিকার হতে হয়, আর এই হয়রানি দূরীকরণই
সরকারের অন্যতম অগ্রাধিকার। একজন দায়িত্বশীল কর্মকর্তার কাজ বহুমাত্রিক হলেও তাঁর মূল লক্ষ্য হওয়া উচিত জনকল্যাণ। ভূমিসেবা সেই জনকল্যাণেরই কেন্দ্রবিন্দু। তাই অন্যান্য কাজের পাশাপাশি ভূমিসেবার কাজকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি নৈতিক কর্তব্যও। ভূমিসেবার মান যত উন্নত হবে, ততই সরকারের সাফল্য দৃশ্যমান হবে এবং জনগণের আস্থা আরও মজবুত হবে।
আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অক্টোবর ২০২৫ এর কমিশনার সমন্বয় সভা’য় তিনি এসব কথা বলেন। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ। সারা দেশে একযোগে অক্টোবরের ৩০ তারিখ নামজারির ভার্সন ২.১ সফটওযার চালু করা হবে। এবং ভূমি উন্নয়ন করের একটি অ্যাপসও চালু করা হবে। সঠিকভাবে অনলাইনে ভূমিসেবা কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে এ পর্যন্ত প্রায় ঝয় হাজার জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে আরো প্রশিক্ষণ দেয়া হবে। সততা ও নিষ্ঠার সাথে অনলাইনে ভূমিসেবা প্রদানে সফলতার জন্য ৮ জনকে ভূমি মন্ত্রণালয় থেকে সম্মানান প্রদান করবে;বলেন ভূমি উপদেষ্টা। উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে এসময় বিভাগীয় কমিশনারগণ বলেন কোনো জেলা পরিদর্শনে গেলে পথিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি)গণ শুভেচ্ছ জানানো জন্য দাড়িয়ে থাকে এ প্রথা গ্রহণযোগ্য না এতে রাষ্ট্রের কাজের ক্ষতি হয়। এসময় উপদেষ্টা বলেন এসব প্রথা অবশ্যই রোধ করতে হবে এবং এর জন্য বিভাগীয় কমিশনারগণ কঠোর ভূমিকা রাখবেন। তিনি আরো বলেন;ভূমি অফিসগুলো আমরা কেমন দেখতে চাই এবং জনগণ কেমন দেখতে চায় সেরকম ভূমি অফিস হতে হবে। ভূমিসেবাকে আধুনিক ও সহজ করতে সরকার ইতোমধ্যে একাধিক উদ্ভাবনী পদক্ষেপ নিয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নের মূল চালিকা শক্তি এসি ল্যান্ডগণ এবং তাদের পদপ্রদর্শক
কমিশনারগণ; তাই তাঁদের দায়িত্ব শুধু প্রশাসনিক নয়, এটি এক ধরনের জনসেবামূলক অঙ্গীকার বলেন;আলী ইমাম মজুমদার।
উল্লেখ্য; ২০,জুন-২০২৫ থেকে ১২,অক্টোবর-২৫ পর্যন্ত ১৪ লাখ ৭৩ হাজার ৭৩০ টি ই-নামজারিআবেদন জমা পরেছে। মঞ্জুর এর হার ৭২%। ভূমি উন্নয়ন করের দাবি ২০২৫-২০২৬ অর্থ বছরে ১৪৪৪কোটি ৪২ লাখ ২৬ হাজার ৩১৩ টাকা এর মধ্যে আদায় হয়েছে ৩৩৯ কোটি ১১ লাখ ২৭ হাজার ২১৫ টাকা। হোল্ডিং এর জন্য আবেদন জমা পরেছে ২,০০,১৯,৫২০ টি কোল্ডিং প্রস্তুতির হার ৮৫.৬১%। সারাদেশের ৬১ টি জেলায় ৮১৫ টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।

সমন্বয় সভায় বিভাগীয় কমিশনারগণসহ আরো উপস্থিথ ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান(সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ ঊর্ব্ধতন কর্মকর্তাবৃন্দ।
ঢাকা,রোববার ১৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্বশীল কর্মকর্তার কাজ হওয়া উচিত জনকল্যাণ:–ভূমি উপদেষ্টা

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন; ভূমি প্রশাসন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত। দেশের প্রতিটি ইঞ্চি ভূমি রাষ্ট্রীয় সম্পদ, আর সেই সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডগণ। বর্তমান সময়ে এসি ল্যান্ডরা শুধু ভূমি প্রশাসনের কাজেই নয়, বরং প্রশাসনের নানাবিধ দায়িত্বেও যুক্ত । ফলে তাঁদের ওপর দায়িত্বের চাপ অনেক। কিন্তু দায়িত্ব যতই বহুমাত্রিক হোক না কেন, ভূমিসেবায় কোনো প্রকার গাফেলতি গ্রহণযোগ্য নয়। কারণ ভূমি জনগণের জীবনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। ভূমি সংক্রান্ত সমস্যায় সাধারণ মানুষকে সবচেয়ে বেশি হয়রানির শিকার হতে হয়, আর এই হয়রানি দূরীকরণই
সরকারের অন্যতম অগ্রাধিকার। একজন দায়িত্বশীল কর্মকর্তার কাজ বহুমাত্রিক হলেও তাঁর মূল লক্ষ্য হওয়া উচিত জনকল্যাণ। ভূমিসেবা সেই জনকল্যাণেরই কেন্দ্রবিন্দু। তাই অন্যান্য কাজের পাশাপাশি ভূমিসেবার কাজকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি নৈতিক কর্তব্যও। ভূমিসেবার মান যত উন্নত হবে, ততই সরকারের সাফল্য দৃশ্যমান হবে এবং জনগণের আস্থা আরও মজবুত হবে।
আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অক্টোবর ২০২৫ এর কমিশনার সমন্বয় সভা’য় তিনি এসব কথা বলেন। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ। সারা দেশে একযোগে অক্টোবরের ৩০ তারিখ নামজারির ভার্সন ২.১ সফটওযার চালু করা হবে। এবং ভূমি উন্নয়ন করের একটি অ্যাপসও চালু করা হবে। সঠিকভাবে অনলাইনে ভূমিসেবা কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে এ পর্যন্ত প্রায় ঝয় হাজার জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে আরো প্রশিক্ষণ দেয়া হবে। সততা ও নিষ্ঠার সাথে অনলাইনে ভূমিসেবা প্রদানে সফলতার জন্য ৮ জনকে ভূমি মন্ত্রণালয় থেকে সম্মানান প্রদান করবে;বলেন ভূমি উপদেষ্টা। উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে এসময় বিভাগীয় কমিশনারগণ বলেন কোনো জেলা পরিদর্শনে গেলে পথিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি)গণ শুভেচ্ছ জানানো জন্য দাড়িয়ে থাকে এ প্রথা গ্রহণযোগ্য না এতে রাষ্ট্রের কাজের ক্ষতি হয়। এসময় উপদেষ্টা বলেন এসব প্রথা অবশ্যই রোধ করতে হবে এবং এর জন্য বিভাগীয় কমিশনারগণ কঠোর ভূমিকা রাখবেন। তিনি আরো বলেন;ভূমি অফিসগুলো আমরা কেমন দেখতে চাই এবং জনগণ কেমন দেখতে চায় সেরকম ভূমি অফিস হতে হবে। ভূমিসেবাকে আধুনিক ও সহজ করতে সরকার ইতোমধ্যে একাধিক উদ্ভাবনী পদক্ষেপ নিয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নের মূল চালিকা শক্তি এসি ল্যান্ডগণ এবং তাদের পদপ্রদর্শক
কমিশনারগণ; তাই তাঁদের দায়িত্ব শুধু প্রশাসনিক নয়, এটি এক ধরনের জনসেবামূলক অঙ্গীকার বলেন;আলী ইমাম মজুমদার।
উল্লেখ্য; ২০,জুন-২০২৫ থেকে ১২,অক্টোবর-২৫ পর্যন্ত ১৪ লাখ ৭৩ হাজার ৭৩০ টি ই-নামজারিআবেদন জমা পরেছে। মঞ্জুর এর হার ৭২%। ভূমি উন্নয়ন করের দাবি ২০২৫-২০২৬ অর্থ বছরে ১৪৪৪কোটি ৪২ লাখ ২৬ হাজার ৩১৩ টাকা এর মধ্যে আদায় হয়েছে ৩৩৯ কোটি ১১ লাখ ২৭ হাজার ২১৫ টাকা। হোল্ডিং এর জন্য আবেদন জমা পরেছে ২,০০,১৯,৫২০ টি কোল্ডিং প্রস্তুতির হার ৮৫.৬১%। সারাদেশের ৬১ টি জেলায় ৮১৫ টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।

সমন্বয় সভায় বিভাগীয় কমিশনারগণসহ আরো উপস্থিথ ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান(সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ ঊর্ব্ধতন কর্মকর্তাবৃন্দ।
ঢাকা,রোববার ১৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock