ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ কেবল রাজনৈতিক একটি দলিল নয়, এটি নাগরিক, রাজনৈতিক দল এবং রাষ্ট্রের মধ্যে এক সামাজিক চুক্তি

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পাদিত একটি দলিল নয়, এটি নাগরিক, রাজনৈতিক দল এবং রাষ্ট্রের মধ্যে এক সামাজিক চুক্তি। এটি বাংলাদেশের মানুষের সংগ্রাম, কষ্ট, ত্যাগ ও প্রচেষ্টার ফসল এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে ঐক্যের প্রথম পদক্ষেপ।

শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূসসহ জাতীয় নেতাও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক আলী রীয়াজ আজকের দিনটিকে বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব ও অনন্য সময় হিসেবে উল্লেখ করে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের আদর্শে রাষ্ট্র গঠনের প্রচেষ্টা শুরু হয়েছিল, তা গত ৫৩ বছরে বারবার বাধার মুখে পড়লেও থেমে যায়নি।

তিনি বলেন, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং সর্বোপরি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে বাংলাদেশের গণতন্ত্র ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের উজ্জ্বল উদাহরণ।

তিনি বলেন, সেই ধারাবাহিক সাহস, চেষ্টা ও প্রেরণার উত্তরাধিকার হিসেবেই আজ আমরা এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করতে যাচ্ছি। আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলো প্রায় এক বছর ধরে আলাপ-আলোচনার মধ্য দিয়ে এই সনদে উপনীত হয়েছে। তাদের আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে সমাজের নানা অংশের মানুষ, কমিশনের কর্মচারী, গবেষক এবং গণমাধ্যমকেও এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধন্যবাদ জানাচ্ছি।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন তাদের প্রত্যেকের অবদানে এই সনদ গঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই গণঅভ্যুত্থানই ছিল রাষ্ট্র সংস্কারের দীর্ঘ আকাঙ্ক্ষার প্রতিফলন। ২০০৯ সাল থেকে শুরু হওয়া ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকদের দৃঢ়তা ও সাহসিকতার স্মারক হলো এই জাতীয় সনদ।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের এই প্রচেষ্টা একদিনে সফল হবে না, এবং একটি দলিল একাই এর নিশ্চয়তা দিতে পারে না। এই দলিল দ্রুত বাস্তবায়িত হবে এবং নাগরিকদের মতামতের আলোকে ভবিষ্যতের বাংলাদেশকে দিকনির্দেশনা দেবে।
ঢাকা,শুক্রবার ১৭ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ কেবল রাজনৈতিক একটি দলিল নয়, এটি নাগরিক, রাজনৈতিক দল এবং রাষ্ট্রের মধ্যে এক সামাজিক চুক্তি

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পাদিত একটি দলিল নয়, এটি নাগরিক, রাজনৈতিক দল এবং রাষ্ট্রের মধ্যে এক সামাজিক চুক্তি। এটি বাংলাদেশের মানুষের সংগ্রাম, কষ্ট, ত্যাগ ও প্রচেষ্টার ফসল এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে ঐক্যের প্রথম পদক্ষেপ।

শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূসসহ জাতীয় নেতাও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক আলী রীয়াজ আজকের দিনটিকে বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব ও অনন্য সময় হিসেবে উল্লেখ করে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের আদর্শে রাষ্ট্র গঠনের প্রচেষ্টা শুরু হয়েছিল, তা গত ৫৩ বছরে বারবার বাধার মুখে পড়লেও থেমে যায়নি।

তিনি বলেন, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং সর্বোপরি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে বাংলাদেশের গণতন্ত্র ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের উজ্জ্বল উদাহরণ।

তিনি বলেন, সেই ধারাবাহিক সাহস, চেষ্টা ও প্রেরণার উত্তরাধিকার হিসেবেই আজ আমরা এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করতে যাচ্ছি। আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলো প্রায় এক বছর ধরে আলাপ-আলোচনার মধ্য দিয়ে এই সনদে উপনীত হয়েছে। তাদের আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে সমাজের নানা অংশের মানুষ, কমিশনের কর্মচারী, গবেষক এবং গণমাধ্যমকেও এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধন্যবাদ জানাচ্ছি।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন তাদের প্রত্যেকের অবদানে এই সনদ গঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই গণঅভ্যুত্থানই ছিল রাষ্ট্র সংস্কারের দীর্ঘ আকাঙ্ক্ষার প্রতিফলন। ২০০৯ সাল থেকে শুরু হওয়া ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকদের দৃঢ়তা ও সাহসিকতার স্মারক হলো এই জাতীয় সনদ।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের এই প্রচেষ্টা একদিনে সফল হবে না, এবং একটি দলিল একাই এর নিশ্চয়তা দিতে পারে না। এই দলিল দ্রুত বাস্তবায়িত হবে এবং নাগরিকদের মতামতের আলোকে ভবিষ্যতের বাংলাদেশকে দিকনির্দেশনা দেবে।
ঢাকা,শুক্রবার ১৭ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO