ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এসময় ভাঙচুর করা হয়েছে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুর্গাপুর এলাকার বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতেই উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবার সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই দফা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এসময় উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে প্রথমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া,শুক্রবার শুক্র অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এসময় ভাঙচুর করা হয়েছে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুর্গাপুর এলাকার বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতেই উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবার সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই দফা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এসময় উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে প্রথমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া,শুক্রবার শুক্র অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO