উন্নয়ন বৈষম্যের প্রতিবাদ এবং ন্যায্য অধিকার আদায়ের দাবিতে ঢাকায় সাতক্ষীরাবাসীর নাগরিক সমাবেশ

বিগত বছরগুলোতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সাতক্ষীরা জেলা বারবার বৈষম্যের শিকার হয়েছে। এই অব্যাহত উন্নয়ন বৈষম্যের প্রতিবাদ এবং ন্যায্য অধিকার আদায়ের দাবিতে নাগরিক সমাবেশ করেছে সাতক্ষীরাবাসী।

রবিবার (২১ সেপ্টেম্বর) সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের আয়োজনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ (জাতীয় সংসদ ভবনের সামনে) এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের সভাপতি ইকবাল মাসুদের সঞ্চালনায় নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি প্রকৌশলী আবুল কাশেম, সাতক্ষীরা জেলা সমিতির উপদেষ্টা এ্যাডঃ ইয়ারুল ইসলাম, সাতক্ষীরা জেলা সমিতির সহ-সভাপতি সামছুল আলম, সাতক্ষীরা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, এলজিইডি কর্মকর্তা রিয়াজুল ইসলাম, বৃহত্তর খুলনা সমিতির সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন, সাতক্ষীরা ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি শরিফুজ্জামান শরিফ, সাতক্ষীরা জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক মাজাহারুল আনোয়ার, সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের সদস্য সচিব মোস্তফা বকুলুজ্জামান, এস এম মেহেদী হাসান, সাংবাদিক সাইদুর রহমান, সদর উপজেলা সমিতির সভাপতি আফসার আলী, আশাশুনি উপজেলা সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (শফিক), দেবহাটা উপজেলা সমিতির সদস্য সচিব তাহাজ্জত হোসেন হিরু, কালিগঞ্জ উপজেলা সমিতির সভাপতি আবু মাসুদ, তালা উপজেলা সমিতির সহ-সভাপতি এম এ গফুর, কলারোয়া উপজেলা সমিতির সভাপতি আজগর আলী কাঞ্চন, শ্যামনগর উপজেলা সমিতির সভাপতি ডা: এ এ জলিল, পাটকেলঘাটা থানা সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম মধু, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) আহসান হাবিব ইমরোজ, বিজয় একাত্তর হল সংসদের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ইমরান হোসেন, এবং জগন্নাথ হলের ক্রীড়া সম্পাদক অভিজিৎ দত্ত। এসময় জেলার প্রায় ৪ শতাধীক সচেতন নাগরিক এই সমাবেশে অংশগ্রহণ করে।

সমাবেশে বক্তারা বলেন-সাতক্ষীরা জেলা বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা, যা জাতীয় রাজস্বে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তবুও বিগত ১৭ বছর ধরে এই জেলা কোনো উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্পের আওতায় আসেনি। দেশের অন্যতম প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন সাতক্ষীরায় অবস্থিত হওয়ায় প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক এ জেলায় আগমন করেন। কিন্তু যোগাযোগ অবকাঠামোর করুণ দশা, সুপেয় পানির সংকট, শিক্ষা ও স্বাস্থ্যখাতের দুরবস্থা এবং অবহেলার কারণে সাধারণ মানুষ কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। খেলাধুলার জন্য কোন ক্রীড়া কমপ্লেক্স নেই। রেল যোগাযোগ ব্যবস্থা নেই, ফুড প্রসেসিং ব্যবস্থাও নেই। তাই সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

এসময় তারা “আর নয় কেনো বৈষম্য, আমরা জেলাবাসী আমাদের ন্যায্য অধিকার চাই” শ্লোগানে সাতক্ষীরার উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়ন, সাতক্ষীরাকে দেশের রেল নেটওয়ার্কে যুক্ত করা, সুন্দরবন ঘিরে টেকসই ইকোটুরিজম গড়ে তোলা, উপকূলীয় এলাকায় টেকসই বাঁধ নির্মাণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সার্ভেয়ার ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা, পূর্ণাঙ্গ আন্তর্জাতিক স্থলবন্দর বাস্তবায়ন, আধুনিক সেচব্যবস্থা ও কৃষিপণ্য সংরক্ষণের ব্যবস্থা, নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা, ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা, সাতক্ষীরাকে গ্রেড-১ জেলা ঘোষণা ও পাটকেলঘাটাকে উপজেলা পর্যায়ে উন্নীত, আধুনিক বাস টার্মিনাল নির্মাণ, গ্রামীণ মানুষের জন্য জরুরি চিকিৎসা নিশ্চিত করা, নদীভাঙন ও জলাবদ্ধতা প্রতিরোধে দীর্ঘমেয়াদী প্রকল্প, স্বাস্থ্য খাতে লোকবল পূরণ ও নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়া, মৃৎশিল্পে বিনিয়োগ, আম, চিংড়ি ও মৎসচাষ নির্ভরে আধুনিক সংরক্ষণাগার ও প্রসেসিং প্লান্ট করা, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা করা এবং সাতক্ষীরায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করা।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,রোববার ২১ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়ন বৈষম্যের প্রতিবাদ এবং ন্যায্য অধিকার আদায়ের দাবিতে ঢাকায় সাতক্ষীরাবাসীর নাগরিক সমাবেশ

বিগত বছরগুলোতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সাতক্ষীরা জেলা বারবার বৈষম্যের শিকার হয়েছে। এই অব্যাহত উন্নয়ন বৈষম্যের প্রতিবাদ এবং ন্যায্য অধিকার আদায়ের দাবিতে নাগরিক সমাবেশ করেছে সাতক্ষীরাবাসী।

রবিবার (২১ সেপ্টেম্বর) সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের আয়োজনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ (জাতীয় সংসদ ভবনের সামনে) এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের সভাপতি ইকবাল মাসুদের সঞ্চালনায় নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি প্রকৌশলী আবুল কাশেম, সাতক্ষীরা জেলা সমিতির উপদেষ্টা এ্যাডঃ ইয়ারুল ইসলাম, সাতক্ষীরা জেলা সমিতির সহ-সভাপতি সামছুল আলম, সাতক্ষীরা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, এলজিইডি কর্মকর্তা রিয়াজুল ইসলাম, বৃহত্তর খুলনা সমিতির সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন, সাতক্ষীরা ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি শরিফুজ্জামান শরিফ, সাতক্ষীরা জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক মাজাহারুল আনোয়ার, সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের সদস্য সচিব মোস্তফা বকুলুজ্জামান, এস এম মেহেদী হাসান, সাংবাদিক সাইদুর রহমান, সদর উপজেলা সমিতির সভাপতি আফসার আলী, আশাশুনি উপজেলা সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (শফিক), দেবহাটা উপজেলা সমিতির সদস্য সচিব তাহাজ্জত হোসেন হিরু, কালিগঞ্জ উপজেলা সমিতির সভাপতি আবু মাসুদ, তালা উপজেলা সমিতির সহ-সভাপতি এম এ গফুর, কলারোয়া উপজেলা সমিতির সভাপতি আজগর আলী কাঞ্চন, শ্যামনগর উপজেলা সমিতির সভাপতি ডা: এ এ জলিল, পাটকেলঘাটা থানা সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম মধু, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) আহসান হাবিব ইমরোজ, বিজয় একাত্তর হল সংসদের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ইমরান হোসেন, এবং জগন্নাথ হলের ক্রীড়া সম্পাদক অভিজিৎ দত্ত। এসময় জেলার প্রায় ৪ শতাধীক সচেতন নাগরিক এই সমাবেশে অংশগ্রহণ করে।

সমাবেশে বক্তারা বলেন-সাতক্ষীরা জেলা বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা, যা জাতীয় রাজস্বে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তবুও বিগত ১৭ বছর ধরে এই জেলা কোনো উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্পের আওতায় আসেনি। দেশের অন্যতম প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন সাতক্ষীরায় অবস্থিত হওয়ায় প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক এ জেলায় আগমন করেন। কিন্তু যোগাযোগ অবকাঠামোর করুণ দশা, সুপেয় পানির সংকট, শিক্ষা ও স্বাস্থ্যখাতের দুরবস্থা এবং অবহেলার কারণে সাধারণ মানুষ কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। খেলাধুলার জন্য কোন ক্রীড়া কমপ্লেক্স নেই। রেল যোগাযোগ ব্যবস্থা নেই, ফুড প্রসেসিং ব্যবস্থাও নেই। তাই সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

এসময় তারা “আর নয় কেনো বৈষম্য, আমরা জেলাবাসী আমাদের ন্যায্য অধিকার চাই” শ্লোগানে সাতক্ষীরার উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়ন, সাতক্ষীরাকে দেশের রেল নেটওয়ার্কে যুক্ত করা, সুন্দরবন ঘিরে টেকসই ইকোটুরিজম গড়ে তোলা, উপকূলীয় এলাকায় টেকসই বাঁধ নির্মাণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সার্ভেয়ার ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা, পূর্ণাঙ্গ আন্তর্জাতিক স্থলবন্দর বাস্তবায়ন, আধুনিক সেচব্যবস্থা ও কৃষিপণ্য সংরক্ষণের ব্যবস্থা, নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা, ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা, সাতক্ষীরাকে গ্রেড-১ জেলা ঘোষণা ও পাটকেলঘাটাকে উপজেলা পর্যায়ে উন্নীত, আধুনিক বাস টার্মিনাল নির্মাণ, গ্রামীণ মানুষের জন্য জরুরি চিকিৎসা নিশ্চিত করা, নদীভাঙন ও জলাবদ্ধতা প্রতিরোধে দীর্ঘমেয়াদী প্রকল্প, স্বাস্থ্য খাতে লোকবল পূরণ ও নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়া, মৃৎশিল্পে বিনিয়োগ, আম, চিংড়ি ও মৎসচাষ নির্ভরে আধুনিক সংরক্ষণাগার ও প্রসেসিং প্লান্ট করা, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা করা এবং সাতক্ষীরায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করা।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,রোববার ২১ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO