ঝিনাইদহে “জবেদা খাতুন একাডেমি” উদ্ভোদন

ব্যতিক্রম ধর্মী ও ডিজিটাল প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করার লক্ষ্যে ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে জবেদা খাতুন একাডেমীর শিক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সংস্থাটির এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) কর্তৃক প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। আজ সকাল ১১টায় ৪২/০১ শহীদ মশিউর রহমান সড়কস্থ, ঝিনাইদহ পৌরসভাধিন পুরাতন ট্রাক টার্মিনালের বিপরীত পাশে জাতীয় পতাকা উড্ডয়ন,জাতীয় সংগীত পরিবেশন, শান্তির পায়রা উড়ানো, ফিতাকেটে ফলকের ফর্দা সরিয়ে জবেদা খাতুন একাডেমী ভবনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২(হরিনাকুন্ডু) আসন থেকে নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব নাসের শাহরিয়ার জাহেদী মহুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম মহোদয়ের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রথীন্দ্রনাথ রায়,পুলিশ সুপার জনাব আজিম-উল- আহসান,ঝিনাইদহ কে সি কলেজের সাবেক অধ্যক্ষ ড. বি এম রেজাউল করিম, ঝিনাইদহ পৌরসভার মেয়র জনাব কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আনন্দ কিশোর শাহা । সভাপতিত্ব করেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু শাহরিয়ার জাহেদী পিপুল। আরও উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মশিউর রহমান জোয়ার্দ্দার,ঝিনাইদহ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম হিরন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ খন্দকার হাফিজ ফারুক, সমাজকর্মী শান্ত জোয়ার্দার, মানবাধিকার সংগঠক আমিনুর রহমান টুকু, এ্যাড: মোকাররম হোসেন টুলুসহ গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক ও শুশীল সমাজের নেতৃবৃন্দ। প্রতিষ্ঠানটি স্পেশাল কারিকুলামে নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বর্তমানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে তবে পরে সম্প্রসারণ করা হবে বলে জানা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হয় এবং জাহেদী পরিবারের উল্লেখযোগ্য জনকল্যাণমূলক কার্যক্রমের পরিচিতি তুলে ধরে বক্তারা বলেন-
ঝিনাইদহের কৃতি সন্তান দেশবরেণ্য ভাষা সৈনিক মোঃ জাহিদ হোসেন মুসা মিয়ার পৈত্রিক বসত বাড়ি বঙ্গবন্ধু সড়ক ঝিনাইদহ পৌরসভায় তবুও ঝিনাইদহের মানুষের জীবনমান উন্নয়নে নিরবচ্ছিন্ন ভাবে বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এই পরিবারটি।

ভাষা সৈনিক পিতার সন্তান হিসেবে জনকল্যাণমুখী কর্মকান্ডের মধ্যে উল্লেখ যোগ্য কাজের মধ্যে যেমন শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ সহায়তা কর্মসূচি,ধর্মীয় জ্ঞাণ সমাজে ছড়িয়ে দিতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও উন্নয়ন। স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সেবা সহায়তা, নিয়মিত খাদ্য সহায়তা কর্মসূচি, সামাজিক ও পরিবেশগত অবকাঠামো উন্নয়ন কর্মসূচি, ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন কর্মসূচি জরুরী মানবিক সহায়তা, কমিউনিটি উন্নয়ন কর্মসূচি হাতে নিয়ে জাহেদী পরিবার কাজ করে যাচ্ছেন ।আধুনিক ঝিনাইদহ বিনির্মাণে যুব সমাজ কে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে বলেও জানান এই জাহেদী পরিবার।

পাপন চৌধুরী,ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহ,শনিবার ২০ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে “জবেদা খাতুন একাডেমি” উদ্ভোদন

ব্যতিক্রম ধর্মী ও ডিজিটাল প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করার লক্ষ্যে ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে জবেদা খাতুন একাডেমীর শিক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সংস্থাটির এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) কর্তৃক প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। আজ সকাল ১১টায় ৪২/০১ শহীদ মশিউর রহমান সড়কস্থ, ঝিনাইদহ পৌরসভাধিন পুরাতন ট্রাক টার্মিনালের বিপরীত পাশে জাতীয় পতাকা উড্ডয়ন,জাতীয় সংগীত পরিবেশন, শান্তির পায়রা উড়ানো, ফিতাকেটে ফলকের ফর্দা সরিয়ে জবেদা খাতুন একাডেমী ভবনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২(হরিনাকুন্ডু) আসন থেকে নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব নাসের শাহরিয়ার জাহেদী মহুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম মহোদয়ের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রথীন্দ্রনাথ রায়,পুলিশ সুপার জনাব আজিম-উল- আহসান,ঝিনাইদহ কে সি কলেজের সাবেক অধ্যক্ষ ড. বি এম রেজাউল করিম, ঝিনাইদহ পৌরসভার মেয়র জনাব কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আনন্দ কিশোর শাহা । সভাপতিত্ব করেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু শাহরিয়ার জাহেদী পিপুল। আরও উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মশিউর রহমান জোয়ার্দ্দার,ঝিনাইদহ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম হিরন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ খন্দকার হাফিজ ফারুক, সমাজকর্মী শান্ত জোয়ার্দার, মানবাধিকার সংগঠক আমিনুর রহমান টুকু, এ্যাড: মোকাররম হোসেন টুলুসহ গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক ও শুশীল সমাজের নেতৃবৃন্দ। প্রতিষ্ঠানটি স্পেশাল কারিকুলামে নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বর্তমানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে তবে পরে সম্প্রসারণ করা হবে বলে জানা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হয় এবং জাহেদী পরিবারের উল্লেখযোগ্য জনকল্যাণমূলক কার্যক্রমের পরিচিতি তুলে ধরে বক্তারা বলেন-
ঝিনাইদহের কৃতি সন্তান দেশবরেণ্য ভাষা সৈনিক মোঃ জাহিদ হোসেন মুসা মিয়ার পৈত্রিক বসত বাড়ি বঙ্গবন্ধু সড়ক ঝিনাইদহ পৌরসভায় তবুও ঝিনাইদহের মানুষের জীবনমান উন্নয়নে নিরবচ্ছিন্ন ভাবে বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এই পরিবারটি।

ভাষা সৈনিক পিতার সন্তান হিসেবে জনকল্যাণমুখী কর্মকান্ডের মধ্যে উল্লেখ যোগ্য কাজের মধ্যে যেমন শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ সহায়তা কর্মসূচি,ধর্মীয় জ্ঞাণ সমাজে ছড়িয়ে দিতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও উন্নয়ন। স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সেবা সহায়তা, নিয়মিত খাদ্য সহায়তা কর্মসূচি, সামাজিক ও পরিবেশগত অবকাঠামো উন্নয়ন কর্মসূচি, ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন কর্মসূচি জরুরী মানবিক সহায়তা, কমিউনিটি উন্নয়ন কর্মসূচি হাতে নিয়ে জাহেদী পরিবার কাজ করে যাচ্ছেন ।আধুনিক ঝিনাইদহ বিনির্মাণে যুব সমাজ কে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে বলেও জানান এই জাহেদী পরিবার।

পাপন চৌধুরী,ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহ,শনিবার ২০ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock