প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোডে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধন করেছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে তিনি ভবনটি উদ্বোধন করেন।এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পিকেএসএফ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাকির আহমেদ খানসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা,রোববার ১৪ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















