কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত পাঁচজন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহত একই গ্রুপের সারভান সরদারের (৩৫) লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর বায়জীদ সরদারের (৪৫) লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

নিহতরা একই গ্রামের বিছার সরদার ও হাসেম সরদারের ছেলে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বায়জীদ সরদার ও সোহেল মণ্ডল গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে মঙ্গলবার গভীর রাতে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে সরদার গ্রুপের সারভান সরদার ঘটনাস্থলে নিহত হন এবং গুরুতর আহত হন বায়জীদ সরদার। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে নিহত সারভান সরদারের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, স্থানীয় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন ঘটনাস্থলে এবং অপর একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হয়েছে বলে খবর শুনেছি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
রাজবাড়ী,বুধবার ১০ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত পাঁচজন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহত একই গ্রুপের সারভান সরদারের (৩৫) লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর বায়জীদ সরদারের (৪৫) লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

নিহতরা একই গ্রামের বিছার সরদার ও হাসেম সরদারের ছেলে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বায়জীদ সরদার ও সোহেল মণ্ডল গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে মঙ্গলবার গভীর রাতে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে সরদার গ্রুপের সারভান সরদার ঘটনাস্থলে নিহত হন এবং গুরুতর আহত হন বায়জীদ সরদার। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে নিহত সারভান সরদারের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, স্থানীয় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন ঘটনাস্থলে এবং অপর একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হয়েছে বলে খবর শুনেছি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
রাজবাড়ী,বুধবার ১০ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock