সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম তিন হাজার ১৩৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা।
বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে স্বর্ণের নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম তিন হাজার ১৩৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৯৯৮ টাকা বাড়িয়ে এক লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৫৭৮ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৫২ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দুই হাজার ২০৪ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৬ হাজার ১৪৬ টাকা।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৮১১ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা,,মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















