রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল হক ওরফে নুরাল পাগলার লাশ কবর থেকে তোলার নির্দেশদাতা আব্দুল লতিফ মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গ্রেপ্তার আব্দুল লতিফ মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দির মাওলানা বাহাউদ্দিনের ছেলে।
শরীফ আল রাজীব বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার আসামি অপু কাজীর দেওয়া ১৬৪ ধারার জবানবন্দীতে এই লতিফ হুজুরের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তার নির্দেশে কবর থেকে লাশ তোলা হয়েছে। অভিযান চালিয়ে তাকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, লতিফ মোল্লা নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা, অগ্নিসংযোগ, চুরি, জখম, হত্যা ও কবর থেকে লাশ তুলে পোড়ানো মামলার আসামি।
রাজবাড়ী,মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















