ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট দিতে আসা নারী শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা শুরু হয় ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ। তবে তার আগে থেকেই টিএসসিকেন্দ্রে নারী শিক্ষার্থীদের ব্যাপক ভিড় দেখা যায়। এই কেন্দ্রে বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরাই ভোট দিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, ভোটগ্রহণ শুরুর আগেই অন্তত দুই শতাধিক নারী শিক্ষার্থী ভোট দেওয়ার লাইনে দাঁড়ান। ভোটগ্রহণ শুরুর পর সেই লাইন আরও দীর্ঘ হয়। এমনকি লাইন টিএসসির প্রাঙ্গণ ছাড়িয়ে রাস্তায় চলে যায়। তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ঢাকা,মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















