ভারতে গুজরাটে পিকনিকের নৌকা উল্টে ১২ স্কুল শিক্ষার্থী ও দুই শিক্ষকের প্রাণ গেছে

ভারতে গুজরাটের ভাদোদরায় একটি লেকে পিকনিকের নৌকা উল্টে ১২ স্কুল শিক্ষার্থী ও দুই শিক্ষকের প্রাণ গেছে। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।অভিযান চালিয়ে মোট ২০ জনকে উদ্ধার করা হয়েছে।
নিহতের সংখ্যা নিশ্চিত করে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি এএনআইকে জানান, তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী জোরালো তদন্তের নির্দেশ দিয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে।

হর্ষ সাংঘভি আরও জানান, একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য দল গঠন করে দেওয়া হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানায়, শিক্ষার্থীরা ভদোদরার নিউ সানরাইজ স্কুলের। ওই স্কুল থেকে শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার বিকেলের দিকে দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। তারা কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, শিক্ষার্থী বা শিক্ষকদের কারো গায়ে লাইফ জ্যাকেট ছিল না।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। তিনি বলেন, ভদোদরার হরনি লেকে নৌকাডুবি হয়ে শিশুদের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। যে নিরীহ শিশুদের মৃত্যু হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করছি।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার ১৯ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে গুজরাটে পিকনিকের নৌকা উল্টে ১২ স্কুল শিক্ষার্থী ও দুই শিক্ষকের প্রাণ গেছে

ভারতে গুজরাটের ভাদোদরায় একটি লেকে পিকনিকের নৌকা উল্টে ১২ স্কুল শিক্ষার্থী ও দুই শিক্ষকের প্রাণ গেছে। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।অভিযান চালিয়ে মোট ২০ জনকে উদ্ধার করা হয়েছে।
নিহতের সংখ্যা নিশ্চিত করে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি এএনআইকে জানান, তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী জোরালো তদন্তের নির্দেশ দিয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে।

হর্ষ সাংঘভি আরও জানান, একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য দল গঠন করে দেওয়া হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানায়, শিক্ষার্থীরা ভদোদরার নিউ সানরাইজ স্কুলের। ওই স্কুল থেকে শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার বিকেলের দিকে দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। তারা কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, শিক্ষার্থী বা শিক্ষকদের কারো গায়ে লাইফ জ্যাকেট ছিল না।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। তিনি বলেন, ভদোদরার হরনি লেকে নৌকাডুবি হয়ে শিশুদের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। যে নিরীহ শিশুদের মৃত্যু হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করছি।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার ১৯ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock