কোনো ভাবে বেআইনি পথে পা বাড়ানো যাবে না:ভূমি উপদেষ্টা

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন; জাতির এক ক্রান্তিকালে আমরা দায়িত্বভার গ্রহণ করেছি। এই ক্রান্তিকালে সবাই প্রশাসনের ওপর আস্থা রেখেছিল। প্রশাসন ক্যাডার অনেক চ্যালেঞ্জ এর সম্মুখীন হতে হয়;দিনে দিনে এই চ্যালেঞ্জ বাড়ছে। নিজেদের জনবান্ধব হিসেবে তুলে ধরতে হবে। বিশেষায়িত জ্ঞান অর্জন করতে হবে। অনেক সহকারি কমিশনার (ভূমি) জনবান্ধব সেবা প্রদানের মাধ্যমে জাতির কাছে সুপরিচতি হয়েছে। তাদের অনুসরণ করতে হবে। অন্যথায় প্রশাসন ক্যাডারের অস্তিত্ব ভূলুণ্ঠিত হবে।
মনে রাখতে হবে একটি উপজেলায় শাসন ব্যবস্থায় দ্বিতীয় ব্যক্তি সহকারি কমিশনার (ভূমি)। মানষিক চিন্তার উন্নয়ন ঘটাতে হবে;মননে পরিবর্তন আনতে হবে। কোনো ভাবে বেআইনি পথে পা বাড়ানো যাবে না।
আজ রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রে(এলএটিসি) নব নিযুক্ত সহকারী কমিশনার (ভূমি)গণের ‘৪৫ ও ৪৬’তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভারতীয় উপমহাদেশের সিভিল সার্ভিসের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সার্ভিস হলো প্রশাসন সার্ভিস। এখানে মাঠ প্রশাসন তো বটেই, কেন্দ্রীয় প্রশাসনেও সবচেয়ে বেশি কাজ করার সুযোগ রয়েছে। প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের উপর জাতির একটি বড় নির্ভরতা ও আস্থা রয়েছে, যা দেশের প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্যাডার কর্মকর্তারা জনগণের সেবা, উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের প্রতি তাদের আস্থা ও নির্ভরতা প্রকাশ করে। ভবিষতে সহকারি কমিশনার (ভূমি)গণ কর্মক্ষেত্রে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করে মাঠ প্রশাসনকে আরও সমৃদ্ধ করবে;বলেন আলী ইমাম
মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠপ্রশাসন অনুবিভাগ) মোহাম্মদ মহফুজুর রহমান; ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূমি প্রশাসন প্রশিক্ষন কেন্দ্র (এলএটিসি) এর উপ-পরিচালক(অর্থ ও প্রশাসন) খান এ সবুর খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভূমি প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রের (এলএটিসি) পরিচালক (ভারপ্রাপ্ত)রুমানা রহমান শম্পা।

অনুষ্ঠানের শেষভাগে প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্ঠা মহোদয়কে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ভূমি প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রের (এলএটিসি) পরিচালক (ভারপ্রাপ্ত)রুমানা রহমান শম্পা।
ঢাকা,রোববার ০৭ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো ভাবে বেআইনি পথে পা বাড়ানো যাবে না:ভূমি উপদেষ্টা

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন; জাতির এক ক্রান্তিকালে আমরা দায়িত্বভার গ্রহণ করেছি। এই ক্রান্তিকালে সবাই প্রশাসনের ওপর আস্থা রেখেছিল। প্রশাসন ক্যাডার অনেক চ্যালেঞ্জ এর সম্মুখীন হতে হয়;দিনে দিনে এই চ্যালেঞ্জ বাড়ছে। নিজেদের জনবান্ধব হিসেবে তুলে ধরতে হবে। বিশেষায়িত জ্ঞান অর্জন করতে হবে। অনেক সহকারি কমিশনার (ভূমি) জনবান্ধব সেবা প্রদানের মাধ্যমে জাতির কাছে সুপরিচতি হয়েছে। তাদের অনুসরণ করতে হবে। অন্যথায় প্রশাসন ক্যাডারের অস্তিত্ব ভূলুণ্ঠিত হবে।
মনে রাখতে হবে একটি উপজেলায় শাসন ব্যবস্থায় দ্বিতীয় ব্যক্তি সহকারি কমিশনার (ভূমি)। মানষিক চিন্তার উন্নয়ন ঘটাতে হবে;মননে পরিবর্তন আনতে হবে। কোনো ভাবে বেআইনি পথে পা বাড়ানো যাবে না।
আজ রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রে(এলএটিসি) নব নিযুক্ত সহকারী কমিশনার (ভূমি)গণের ‘৪৫ ও ৪৬’তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভারতীয় উপমহাদেশের সিভিল সার্ভিসের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সার্ভিস হলো প্রশাসন সার্ভিস। এখানে মাঠ প্রশাসন তো বটেই, কেন্দ্রীয় প্রশাসনেও সবচেয়ে বেশি কাজ করার সুযোগ রয়েছে। প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের উপর জাতির একটি বড় নির্ভরতা ও আস্থা রয়েছে, যা দেশের প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্যাডার কর্মকর্তারা জনগণের সেবা, উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের প্রতি তাদের আস্থা ও নির্ভরতা প্রকাশ করে। ভবিষতে সহকারি কমিশনার (ভূমি)গণ কর্মক্ষেত্রে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করে মাঠ প্রশাসনকে আরও সমৃদ্ধ করবে;বলেন আলী ইমাম
মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠপ্রশাসন অনুবিভাগ) মোহাম্মদ মহফুজুর রহমান; ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূমি প্রশাসন প্রশিক্ষন কেন্দ্র (এলএটিসি) এর উপ-পরিচালক(অর্থ ও প্রশাসন) খান এ সবুর খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভূমি প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রের (এলএটিসি) পরিচালক (ভারপ্রাপ্ত)রুমানা রহমান শম্পা।

অনুষ্ঠানের শেষভাগে প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্ঠা মহোদয়কে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ভূমি প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রের (এলএটিসি) পরিচালক (ভারপ্রাপ্ত)রুমানা রহমান শম্পা।
ঢাকা,রোববার ০৭ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock