ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগান জনগণের পাশে দাঁড়াতে জরুরি ত্রাণ পাঠাল বাংলাদেশ

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ আগস্ট ২০২৫ স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ২ হাজার ২০৫ জন নিহত, ৩ হাজার ৬৪০ জন আহত ও ৮ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের পর খাদ্য, পানি, আশ্রয় ও জরুরি চিকিৎসার ঘাটতি দেখা দেয়, যা মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে। বন্ধুপ্রতিম দেশের এই দুর্যোগে বাংলাদেশ গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগান জনগণের পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকার জরুরি মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবে শুক্রবার সকাল ৮টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ১১.২২৭ টন ত্রাণসামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশে রওনা হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডুলস ও ওষুধ। এসব সামগ্রী হস্তান্তরের পর বিমান বাহিনীর পরিবহন বিমানটি একই দিনে বাংলাদেশে ফিরে আসবে।

বিমানটি ছাড়ার আগে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন এক প্রেস ব্রিফিং করেন। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের পাঠানো এ মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে। ভবিষ্যতেও সরকারের নির্দেশনায় বৈশ্বিক যেকোনো মানবিক প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ।
ঢাকা,,শুক্রবার ০৫ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগান জনগণের পাশে দাঁড়াতে জরুরি ত্রাণ পাঠাল বাংলাদেশ

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ আগস্ট ২০২৫ স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ২ হাজার ২০৫ জন নিহত, ৩ হাজার ৬৪০ জন আহত ও ৮ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের পর খাদ্য, পানি, আশ্রয় ও জরুরি চিকিৎসার ঘাটতি দেখা দেয়, যা মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে। বন্ধুপ্রতিম দেশের এই দুর্যোগে বাংলাদেশ গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগান জনগণের পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকার জরুরি মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবে শুক্রবার সকাল ৮টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ১১.২২৭ টন ত্রাণসামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশে রওনা হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডুলস ও ওষুধ। এসব সামগ্রী হস্তান্তরের পর বিমান বাহিনীর পরিবহন বিমানটি একই দিনে বাংলাদেশে ফিরে আসবে।

বিমানটি ছাড়ার আগে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন এক প্রেস ব্রিফিং করেন। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের পাঠানো এ মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে। ভবিষ্যতেও সরকারের নির্দেশনায় বৈশ্বিক যেকোনো মানবিক প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ।
ঢাকা,,শুক্রবার ০৫ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO