পণ্য মজুদ করে বা ষড়যন্ত্র করে দাম বৃদ্ধির চেষ্টা করলে, তাদের ব্যাপারে কঠোর হতে আমরা পিছ পা হব না

যারা সৎভাবে ব্যবসা করবেন, তাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।পণ্য মজুদ করে বা ষড়যন্ত্র করে দাম বৃদ্ধির চেষ্টা করলে, তাদের ব্যাপারে কঠোর হতে আমরা পিছ পা হব না বলে এ হুঁশিয়ারি দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করে এ হুঁশিয়ারি দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, গত কয়েকদিন ধরে চালের বাজারে অস্থিরতা লক্ষ্য করছি। আমরা চালের বাজারে গিয়ে তাদের ব্যবস্থাপনা দেখব। মিল থেকে দোকান পর্যন্ত সাপ্লাই চেইনে যাতে কোনো প্রতিবন্ধকতা না থাকে সেটি দূর করার উদ্যোগ নেব।

তিনি আরও বলেন, আমরা মোট এক কোটি পরিবারকে স্মার্ট কার্ড দেব। ২০ লাখ স্মার্ট কার্ড আমাদের তৈরি হয়ে গেছে। সেটা আমরা ডিস্ট্রিবিউশন করছি। আগামীতে আমরা চেষ্টা করব যেন সবাইকে এর সঙ্গে সম্পৃক্ত করতে পারি। আমরা আগে শুরু করেছিলাম ট্রাক দিয়ে। আমরা ট্রাক থেকে এখন দোকানে এসেছি। পরবর্তীতে এটা ন্যায্য মূল্যের দোকানের মতো দেওয়ার ব্যবস্থা করবো। যাতে কর্মজীবীরা বিকেলে নিতে পারে।

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে টিটু বলেন, উনি যে কাজ করে গেছেন, তার ফলশ্রুতিতেই এই পণ্যগুলো এখন পাওয়া যাচ্ছে। তাদের ধন্যবাদ জানাই, তারা যদি তাদের কাজগুলো সুন্দরভাবে না করতো, তাহলে আজকে আমরা এই কার্যক্রমটি শুরু করতে পারতাম না।সদ্য দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, উনি বাণিজ্য মন্ত্রণায়ের প্রস্তাবের ভিত্তিতে বুধবার ঘোষণা দিয়েছেন, ৩১ মার্চ পর্যন্ত আটটি পণ্যের এলসি মার্জিন শতভাগ লাগবে না। ব্যাংক এবং গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে এর মার্জিন হবে। সেই সঙ্গে তাদের আর ডলারও সংগ্রহ করতে হবে না। ব্যাংকই ডলারের ব্যবস্থা করে দেবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ভোক্তার নাগালের মধ্যে সব পণ্যের ব্যবস্থা করতে। আমি আশ্বস্ত করতে চাই, রমজান পর্যন্ত টিসিবির কোনো পণ্যের সরবরাহে কোনো সমস্যা হবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, টিসিবির মাধ্যমে প্রথমে আমরা তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করি। রমজানের সময় এর সঙ্গে ছোলা ও খেজুর যুক্ত হয়। আমাদের উপকারভোগীরা এর সঙ্গে চাল দেওয়ার দাবি জানায়। প্রধানমন্ত্রী এটি শোনার পর এই প্যাকেজের সঙ্গে চাল দেওয়ার নির্দেশনা দেন। গত বছরের জুলাই মাস থেকে আমরা ৩০ টাকা দরে পাঁচ কেজি চাল দেওয়া শুরু করি।

রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে অবস্থিত কিশলয় স্কুল সংলগ্ন পার্ক মাঠে নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আয়োজন করে টিসিবি আঞ্চলিক কার্যালয়। এতে সহযোগিতা করে টিসিবির ডিলার মেসার্স সদাই জেনারেল স্টোরের সত্ত্বাধিকারী মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষদের ১০০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, ৬০ টাকা দরে দুই কেজি মশুর ডাল, ৭০ টাকা দরে এক কেজি চিনি ও ৩০ টাকা দরে পাঁচ কেজি চাল দেওয়া হয়।
ঢাকা,বৃহস্পতিবার ১৮ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পণ্য মজুদ করে বা ষড়যন্ত্র করে দাম বৃদ্ধির চেষ্টা করলে, তাদের ব্যাপারে কঠোর হতে আমরা পিছ পা হব না

যারা সৎভাবে ব্যবসা করবেন, তাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।পণ্য মজুদ করে বা ষড়যন্ত্র করে দাম বৃদ্ধির চেষ্টা করলে, তাদের ব্যাপারে কঠোর হতে আমরা পিছ পা হব না বলে এ হুঁশিয়ারি দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করে এ হুঁশিয়ারি দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, গত কয়েকদিন ধরে চালের বাজারে অস্থিরতা লক্ষ্য করছি। আমরা চালের বাজারে গিয়ে তাদের ব্যবস্থাপনা দেখব। মিল থেকে দোকান পর্যন্ত সাপ্লাই চেইনে যাতে কোনো প্রতিবন্ধকতা না থাকে সেটি দূর করার উদ্যোগ নেব।

তিনি আরও বলেন, আমরা মোট এক কোটি পরিবারকে স্মার্ট কার্ড দেব। ২০ লাখ স্মার্ট কার্ড আমাদের তৈরি হয়ে গেছে। সেটা আমরা ডিস্ট্রিবিউশন করছি। আগামীতে আমরা চেষ্টা করব যেন সবাইকে এর সঙ্গে সম্পৃক্ত করতে পারি। আমরা আগে শুরু করেছিলাম ট্রাক দিয়ে। আমরা ট্রাক থেকে এখন দোকানে এসেছি। পরবর্তীতে এটা ন্যায্য মূল্যের দোকানের মতো দেওয়ার ব্যবস্থা করবো। যাতে কর্মজীবীরা বিকেলে নিতে পারে।

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে টিটু বলেন, উনি যে কাজ করে গেছেন, তার ফলশ্রুতিতেই এই পণ্যগুলো এখন পাওয়া যাচ্ছে। তাদের ধন্যবাদ জানাই, তারা যদি তাদের কাজগুলো সুন্দরভাবে না করতো, তাহলে আজকে আমরা এই কার্যক্রমটি শুরু করতে পারতাম না।সদ্য দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, উনি বাণিজ্য মন্ত্রণায়ের প্রস্তাবের ভিত্তিতে বুধবার ঘোষণা দিয়েছেন, ৩১ মার্চ পর্যন্ত আটটি পণ্যের এলসি মার্জিন শতভাগ লাগবে না। ব্যাংক এবং গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে এর মার্জিন হবে। সেই সঙ্গে তাদের আর ডলারও সংগ্রহ করতে হবে না। ব্যাংকই ডলারের ব্যবস্থা করে দেবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ভোক্তার নাগালের মধ্যে সব পণ্যের ব্যবস্থা করতে। আমি আশ্বস্ত করতে চাই, রমজান পর্যন্ত টিসিবির কোনো পণ্যের সরবরাহে কোনো সমস্যা হবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, টিসিবির মাধ্যমে প্রথমে আমরা তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করি। রমজানের সময় এর সঙ্গে ছোলা ও খেজুর যুক্ত হয়। আমাদের উপকারভোগীরা এর সঙ্গে চাল দেওয়ার দাবি জানায়। প্রধানমন্ত্রী এটি শোনার পর এই প্যাকেজের সঙ্গে চাল দেওয়ার নির্দেশনা দেন। গত বছরের জুলাই মাস থেকে আমরা ৩০ টাকা দরে পাঁচ কেজি চাল দেওয়া শুরু করি।

রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে অবস্থিত কিশলয় স্কুল সংলগ্ন পার্ক মাঠে নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আয়োজন করে টিসিবি আঞ্চলিক কার্যালয়। এতে সহযোগিতা করে টিসিবির ডিলার মেসার্স সদাই জেনারেল স্টোরের সত্ত্বাধিকারী মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষদের ১০০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, ৬০ টাকা দরে দুই কেজি মশুর ডাল, ৭০ টাকা দরে এক কেজি চিনি ও ৩০ টাকা দরে পাঁচ কেজি চাল দেওয়া হয়।
ঢাকা,বৃহস্পতিবার ১৮ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock