নীলফামারীর কিশোরগঞ্জে বুধবার যথাযোগ্য মর্যাদায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মিনি স্টেডিয়াম মাঠে সন্ধ্যা ৬ টায় উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজনের সঞ্চালনায় আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বিশিষ্ট কন্ঠশিল্পি বেবী নাজনীন, বিএনপির জাতীয়
নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম প্রমুখ।
এতে সৈয়দপুর রাজনৈতিক জেলা, কিশোরগঞ্জ উপজেলা, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মোঃ শাহজাহান সিরাজ,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ
কিশোরগঞ্জ,বুধবার ০৩ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















