নুর ও খন্দকার লুৎফর রহমানের ওপর হামলা প্রমাণ করে হাসিনা ও তার দোসররা এখনো সক্রিয়-শামসুজ্জামান দুদু

আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গেলেও নুর ও খন্দকার লুৎফর রহমানের ওপর হামলা প্রমাণ করে হাসিনা ও তার দোসররা এখনো সক্রিয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।বুধবার (০৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পর স্বাভাবিকভাবে মানুষ মনে করেছিল স্বৈরাচারের পতন হয়েছে, শেখ হাসিনা ও তার দোসররা পালিয়েছে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, দেশ স্থিতিশীল হবে, নিরাপদে বসবাস করা যাবে, চলাফেরা করা যাবে। কিন্তু এক বছরের মধ্যেই যে পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি, তা মর্মান্তিক।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও জাগপার সভাপতি লুৎফর রহমানের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, তাদের হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। তাদের ওপর হামলায় জড়িতরা যত ক্ষমতার অধিকারী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হোক।

তিনি আরও বলেন, হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াবে আর যারা ২৪ এর গণঅভ্যুত্থানে আহত হয়েছে, মামলা খেয়েছে, জেল খেটেছে, তারা বিপদগ্রস্ত হবে, তা মেনে নেওয়া যায় না।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আওয়ামী লীগ ১৬ বছর ধরে মানুষের ওপর জুলুম করেছে, লুটপাট করেছে। আর জাতীয় পার্টি তার সমর্থন দিয়ে গেছে। ১৪ দল এখন পর্দার অন্তরালে চলে গেছে।

তিনি বলেন, হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গিয়েছে। কিন্তু নুরুল হক নুর ও খন্দকার লুৎফর রহমানের ওপর হামলায় এই প্রমাণ পেয়েছি, হাসিনা ও তার দোসররা এখনো সক্রিয়।তিনি বলেন, তারা শুধু শেখ হাসিনাকেই নয়, হাজার হাজার লুটপাটকারীকেও আশ্রয় দিয়েছে। এই ভারত বন্ধুর নামে আমাদের দেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়। আমাদের বিপদে রাখতে চায়। যখন বাংলাদেশে পানি দরকার তখন তারা দেয় না। আর যখন দরকার নেই তখন তারা বাঁধ খুলে দেয়।

ভারতের উদ্দেশে সাবেক এই সংসদ সদস্য বলেন, আমরা ভারতের ধ্বংস চাই না। বন্ধুসুলভ আচরণ চাই। আপনারা গণহত্যাকারী, লুণ্ঠনকারীদেরকে আশ্রয় দিয়ে আবার বাংলাদেশের বন্ধুত্ব দাবি করছেন। একসঙ্গে তো দুটি যায় না।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র চলছে, দেশে যেন গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভালো নির্বাচন না হয়, বেগম খালেদা জিয়ার দল ক্ষমতায় না আসতে পারে, আমাদের নেতা তারেক রহমান যেন প্রধানমন্ত্রী না হতে পারেন, নানা ষড়যন্ত্র চলছে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্র মোকাবিলা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।
ঢাকা,বুধবার ০৩ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নুর ও খন্দকার লুৎফর রহমানের ওপর হামলা প্রমাণ করে হাসিনা ও তার দোসররা এখনো সক্রিয়-শামসুজ্জামান দুদু

আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গেলেও নুর ও খন্দকার লুৎফর রহমানের ওপর হামলা প্রমাণ করে হাসিনা ও তার দোসররা এখনো সক্রিয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।বুধবার (০৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পর স্বাভাবিকভাবে মানুষ মনে করেছিল স্বৈরাচারের পতন হয়েছে, শেখ হাসিনা ও তার দোসররা পালিয়েছে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, দেশ স্থিতিশীল হবে, নিরাপদে বসবাস করা যাবে, চলাফেরা করা যাবে। কিন্তু এক বছরের মধ্যেই যে পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি, তা মর্মান্তিক।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও জাগপার সভাপতি লুৎফর রহমানের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, তাদের হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। তাদের ওপর হামলায় জড়িতরা যত ক্ষমতার অধিকারী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হোক।

তিনি আরও বলেন, হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াবে আর যারা ২৪ এর গণঅভ্যুত্থানে আহত হয়েছে, মামলা খেয়েছে, জেল খেটেছে, তারা বিপদগ্রস্ত হবে, তা মেনে নেওয়া যায় না।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আওয়ামী লীগ ১৬ বছর ধরে মানুষের ওপর জুলুম করেছে, লুটপাট করেছে। আর জাতীয় পার্টি তার সমর্থন দিয়ে গেছে। ১৪ দল এখন পর্দার অন্তরালে চলে গেছে।

তিনি বলেন, হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গিয়েছে। কিন্তু নুরুল হক নুর ও খন্দকার লুৎফর রহমানের ওপর হামলায় এই প্রমাণ পেয়েছি, হাসিনা ও তার দোসররা এখনো সক্রিয়।তিনি বলেন, তারা শুধু শেখ হাসিনাকেই নয়, হাজার হাজার লুটপাটকারীকেও আশ্রয় দিয়েছে। এই ভারত বন্ধুর নামে আমাদের দেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়। আমাদের বিপদে রাখতে চায়। যখন বাংলাদেশে পানি দরকার তখন তারা দেয় না। আর যখন দরকার নেই তখন তারা বাঁধ খুলে দেয়।

ভারতের উদ্দেশে সাবেক এই সংসদ সদস্য বলেন, আমরা ভারতের ধ্বংস চাই না। বন্ধুসুলভ আচরণ চাই। আপনারা গণহত্যাকারী, লুণ্ঠনকারীদেরকে আশ্রয় দিয়ে আবার বাংলাদেশের বন্ধুত্ব দাবি করছেন। একসঙ্গে তো দুটি যায় না।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র চলছে, দেশে যেন গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভালো নির্বাচন না হয়, বেগম খালেদা জিয়ার দল ক্ষমতায় না আসতে পারে, আমাদের নেতা তারেক রহমান যেন প্রধানমন্ত্রী না হতে পারেন, নানা ষড়যন্ত্র চলছে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্র মোকাবিলা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।
ঢাকা,বুধবার ০৩ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock