তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, দেশে চলমান সংস্কারে উদ্যোগে গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন আনা সাধারণ মানুষকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। পুরো জিনিসটা যমুনার (প্রধান উপদেষ্টার বাসভবন) দেয়ালের মধ্যে আটকে আছে।
রাজধানীর গুলশানে একটি হোটেলে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বাংলাদেশ রিফর্ম ওয়াচ নামে নতুন উদ্যোগের সূচনা উপলক্ষে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে হোসেন জিল্লুর রহমান বলেন, সংস্কারের অনেক উদ্যোগ হচ্ছে। কিন্তু সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর চরিত্র কোথায় গিয়ে দাঁড়াবে এবং জনগণের মধ্যে কতটুকু গ্রহণযোগ্যতা তৈরি করতে পারবে। তার নির্ভর করবে আমরা কিভাবে এগোবো।
সাম্প্রতিক এক গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বলেন, এক পুলিশ কমিশনার গুলশান থেকে গাজীপুর যাওয়ার জন্য নাতির একঘন্টা রাস্তা আটকে রাখেন। এতদিন পর এসে আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকে আলোচোনা হয়েছে। ওই কমিশনার কে কারণ দর্শানো হবে কিনা। অথচ খবরটি প্রকাশের দিনই সত্যতা যাচাই করে বরখাস্ত করা উচিত ছিল। দায়িত্বের জাগায় থেকে ঘুমিয়ে থাকা কোনভাবেই প্রত্যাশিত নয়।
এই অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবি জিল্লুর বলেন, অন্তবর্তী কালীন সরকারের এক বছরেও বেশি সময়ের মাথায় মানুষের আকাঙ্ক্ষার জায়গা কোথায় এসে দাঁড়িয়েছে, এর একটা খতিয়ান নেওয়া জরুরি।
এই অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিডির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,,মঙ্গলবার ০২ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















