সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ। তানজিদ তামিমের অনবদ্য ব্যাটিংয়ে ডাচদের দেয়া ১০৪ রানের লক্ষ্য খুব সহজেই টপকে যায় টাইগাররা।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দলীয় ১৪ রানে ভাঙে ডাচদের ওপেনিং জুটি। মাত্র ৮ রান করে নাসুমের স্পিনে কাটা পড়েন ম্যাক্স ও’ডাউড। পরের বলেই নাসুমের দ্বিতীয় শিকারে পরিণত হন তেজা নিদামানুরু। আরেক ওপেনার বিক্রমজিত সিং ২৪ রান করে তাসকিনের শিকারে পরিণত হন।

আর অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে মোস্তাফিজ ফেরালে ৫৫ রানে চতুর্থ উইকেট হারায় নেদারল্যান্ডস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ডাচ শিবির। শেষ দিকে আরিয়ান দত্তের ৩০ রানের ইনিংসে দলীয় সংগ্রহ একশ পেরোয় নেদারল্যান্ডস। ১৫ বল বাকি থাকতেই তাদের ইনিংস থামে ১০৩ রানে। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নাসুম আহমেদ।

জবাবে ব্যাট করতে নেমে ৪০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২১ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন ইমন। এরপর অধিনায়ক লিটন দাসকে নিয়ে জয়ের ভিত গড়তে থাকেন তানজিদ তামিম। নিজের অর্ধশতক তুলে নেন এই ওপেনার। শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন তামিম-লিটন জুটি।
ঢাকা,সোমবার ০১ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ। তানজিদ তামিমের অনবদ্য ব্যাটিংয়ে ডাচদের দেয়া ১০৪ রানের লক্ষ্য খুব সহজেই টপকে যায় টাইগাররা।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দলীয় ১৪ রানে ভাঙে ডাচদের ওপেনিং জুটি। মাত্র ৮ রান করে নাসুমের স্পিনে কাটা পড়েন ম্যাক্স ও’ডাউড। পরের বলেই নাসুমের দ্বিতীয় শিকারে পরিণত হন তেজা নিদামানুরু। আরেক ওপেনার বিক্রমজিত সিং ২৪ রান করে তাসকিনের শিকারে পরিণত হন।

আর অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে মোস্তাফিজ ফেরালে ৫৫ রানে চতুর্থ উইকেট হারায় নেদারল্যান্ডস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ডাচ শিবির। শেষ দিকে আরিয়ান দত্তের ৩০ রানের ইনিংসে দলীয় সংগ্রহ একশ পেরোয় নেদারল্যান্ডস। ১৫ বল বাকি থাকতেই তাদের ইনিংস থামে ১০৩ রানে। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নাসুম আহমেদ।

জবাবে ব্যাট করতে নেমে ৪০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২১ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন ইমন। এরপর অধিনায়ক লিটন দাসকে নিয়ে জয়ের ভিত গড়তে থাকেন তানজিদ তামিম। নিজের অর্ধশতক তুলে নেন এই ওপেনার। শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন তামিম-লিটন জুটি।
ঢাকা,সোমবার ০১ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock