রবি’র ৫জি’র বাণিজ্যিক যাত্রা উদ্বোধন করলেন ফয়েজ আহমদ তৈয়ব

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নতুন মাইলফলক স্থাপন করে রবি আজিয়াটা পিএলসি দেশের প্রথম অপারেটর হিসেবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক ৫জি সেবা চালুর ঘোষণা দিয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) রবির কর্পোরেট অফিসে এই সেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব।

প্রধান অতিথির বক্তৃতায় ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশের টেলিযোগাযোগ নেটওয়ার্কের উন্নয়ন প্রক্রিয়ায় এখনও অনেক ঘাটতি রয়ে গেছে। বিশেষ করে ৪জি সেবার মান আশানুরূপ নয়। তবে এটি কোনো একটি অপারেটরের দায় নয়, বরং আমাদের সবার ব্যর্থতা। ভালোমানের ৪জি দিতে না পারার কারণে ব্যবসায়িক ও ডিজিটাল সেবা বৃদ্ধিও ব্যাহত হচ্ছে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, “বাংলাদেশের অগ্রযাত্রায় ৫জি প্রযুক্তি এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি শুধু দ্রুতগতির কানেক্টিভিটি নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্মার্ট সিটি উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এ প্রযুক্তি জনগণকে ভবিষ্যতের ডিজিটাল বিশ্বে সক্রিয়ভাবে যুক্ত করবে।”

তিনি মনে করিয়ে দেন, ৫জি কার্যকরভাবে চালু করতে হলে কেবল ৭০০ মেগাহার্টজ নয়, ৮০০, ৯০০-সহ অন্যান্য নিম্ন ব্যান্ড ফ্রিকোয়েন্সিও দ্রুত উন্মুক্ত করতে হবে। ‘নিম্ন ব্যান্ড ফ্রিকোয়েন্সি দূরত্বে সিগন্যাল বহন করতে সক্ষম। কেবল উচ্চ ব্যান্ডে সীমাবদ্ধ থাকলে শহর বা গ্রাম কভারেজ নিশ্চিত করতে বেশি সংখ্যক টাওয়ার বসাতে হবে। তাই স্পেকট্রাম ধাঁধার সমাধান এখন জরুরি।

রবি আজিয়াটা পিএলসির ভারপ্রাপ্ত সিইও এম. রিয়াজ রাশিদ বলেন, “সরকারের ভিশন ও নীতিগত সহায়তার কারণেই আমরা দ্রুততম সময়ে ৫জি বাস্তবে নিয়ে আসতে সক্ষম হয়েছি।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী; এনডিসি, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীসহ বিটিআরসি এবং রবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,,সোমবার ০১ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রবি’র ৫জি’র বাণিজ্যিক যাত্রা উদ্বোধন করলেন ফয়েজ আহমদ তৈয়ব

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নতুন মাইলফলক স্থাপন করে রবি আজিয়াটা পিএলসি দেশের প্রথম অপারেটর হিসেবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক ৫জি সেবা চালুর ঘোষণা দিয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) রবির কর্পোরেট অফিসে এই সেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব।

প্রধান অতিথির বক্তৃতায় ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশের টেলিযোগাযোগ নেটওয়ার্কের উন্নয়ন প্রক্রিয়ায় এখনও অনেক ঘাটতি রয়ে গেছে। বিশেষ করে ৪জি সেবার মান আশানুরূপ নয়। তবে এটি কোনো একটি অপারেটরের দায় নয়, বরং আমাদের সবার ব্যর্থতা। ভালোমানের ৪জি দিতে না পারার কারণে ব্যবসায়িক ও ডিজিটাল সেবা বৃদ্ধিও ব্যাহত হচ্ছে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, “বাংলাদেশের অগ্রযাত্রায় ৫জি প্রযুক্তি এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি শুধু দ্রুতগতির কানেক্টিভিটি নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্মার্ট সিটি উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এ প্রযুক্তি জনগণকে ভবিষ্যতের ডিজিটাল বিশ্বে সক্রিয়ভাবে যুক্ত করবে।”

তিনি মনে করিয়ে দেন, ৫জি কার্যকরভাবে চালু করতে হলে কেবল ৭০০ মেগাহার্টজ নয়, ৮০০, ৯০০-সহ অন্যান্য নিম্ন ব্যান্ড ফ্রিকোয়েন্সিও দ্রুত উন্মুক্ত করতে হবে। ‘নিম্ন ব্যান্ড ফ্রিকোয়েন্সি দূরত্বে সিগন্যাল বহন করতে সক্ষম। কেবল উচ্চ ব্যান্ডে সীমাবদ্ধ থাকলে শহর বা গ্রাম কভারেজ নিশ্চিত করতে বেশি সংখ্যক টাওয়ার বসাতে হবে। তাই স্পেকট্রাম ধাঁধার সমাধান এখন জরুরি।

রবি আজিয়াটা পিএলসির ভারপ্রাপ্ত সিইও এম. রিয়াজ রাশিদ বলেন, “সরকারের ভিশন ও নীতিগত সহায়তার কারণেই আমরা দ্রুততম সময়ে ৫জি বাস্তবে নিয়ে আসতে সক্ষম হয়েছি।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী; এনডিসি, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীসহ বিটিআরসি এবং রবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,,সোমবার ০১ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock