বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপির শ্রদ্ধা নিবেদন

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে কাজ করবে বিএনপি। বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একদিকে রাজনৈতিক পরিবর্তন এবং অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটানো হবে।সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যেই দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন। তিনি গণমাধ্যমের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। একই সঙ্গে, তিনি মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করে দেশের অর্থনীতিতে এক বড় পরিবর্তন ঘটিয়েছিলেন।

তিনি বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু দলের নেতাকর্মীরা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে লড়াই-সংগ্রাম চালিয়ে গেছেন। গত ১৫ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন।

তিনি অভিযোগ করেন, বিএনপিকে দমনের জন্য দলের প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল, ২০ হাজার নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, এবং ১৭০০ নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে। এর মাধ্যমে দেশে এক ভয়াবহ ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। তবে, আল্লাহর অশেষ মেহেরবানীতে জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশ আবার মুক্ত হয়েছে।

আগামী দিনের চ্যালেঞ্জ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সামনে যে নির্বাচন আসছে, সেটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করা হবে।
ঢাকা,সোমবার ০১ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপির শ্রদ্ধা নিবেদন

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে কাজ করবে বিএনপি। বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একদিকে রাজনৈতিক পরিবর্তন এবং অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটানো হবে।সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যেই দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন। তিনি গণমাধ্যমের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। একই সঙ্গে, তিনি মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করে দেশের অর্থনীতিতে এক বড় পরিবর্তন ঘটিয়েছিলেন।

তিনি বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু দলের নেতাকর্মীরা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে লড়াই-সংগ্রাম চালিয়ে গেছেন। গত ১৫ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন।

তিনি অভিযোগ করেন, বিএনপিকে দমনের জন্য দলের প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল, ২০ হাজার নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, এবং ১৭০০ নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে। এর মাধ্যমে দেশে এক ভয়াবহ ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। তবে, আল্লাহর অশেষ মেহেরবানীতে জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশ আবার মুক্ত হয়েছে।

আগামী দিনের চ্যালেঞ্জ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সামনে যে নির্বাচন আসছে, সেটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করা হবে।
ঢাকা,সোমবার ০১ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO