নূরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা হয়েছে-রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। শনিবার (৩০ আগস্ট) সকালে ঢাকা মেডিকেলে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, গণঅধিকার পরিষদ গতকাল জাতীয় পার্টির অফিসে হামলা করতে যায়নি। পুলিশ ও সেনাবাহিনী গণঅধিকার পরিষদের অফিসের সামনে এসে হামলা করেছে বলে অভিযোগ করেন তিনি।

নুরের শারীরিক অবস্থার সম্পর্কে তিনি আরও বলেন, তার নাক ফেটে গেছে, চোখে আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কামুক্ত নয়। তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা বুট দিয়ে তার বুকে আঘাত করেছে। এ ঘটনায় জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে সেনাপ্রধানের প্রতি, বলেও জানান রাশেদ খাঁন।

দলটির সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের দোসররা সেনাবাহিনীতে এখনও কর্মরত রয়েছে। তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। এ ছাড়াও ডিজিএফআইয়ের সঙ্গে জাতীয় পার্টির আঁতাত চলছে বলে দাবি করেন তিনি।বলেন, তারা জাতীয় পার্টিকে বিরোধী দল বানাতে চায়। তবে তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেয়া যাবে না।হামলায় জড়িত ফেসবুকে ভাইরাল এক ব্যক্তি সম্পর্কে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, মেরুন রঙের পোলো টি-শার্ট পড়া লোকটি কে? তিনি সম্রাটের ওপর হামলা করেছে। অন্যদিকে নুরের ওপর হামলা করেছে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।
ঢাকা,শনিবার ৩০ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নূরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা হয়েছে-রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। শনিবার (৩০ আগস্ট) সকালে ঢাকা মেডিকেলে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, গণঅধিকার পরিষদ গতকাল জাতীয় পার্টির অফিসে হামলা করতে যায়নি। পুলিশ ও সেনাবাহিনী গণঅধিকার পরিষদের অফিসের সামনে এসে হামলা করেছে বলে অভিযোগ করেন তিনি।

নুরের শারীরিক অবস্থার সম্পর্কে তিনি আরও বলেন, তার নাক ফেটে গেছে, চোখে আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কামুক্ত নয়। তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা বুট দিয়ে তার বুকে আঘাত করেছে। এ ঘটনায় জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে সেনাপ্রধানের প্রতি, বলেও জানান রাশেদ খাঁন।

দলটির সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের দোসররা সেনাবাহিনীতে এখনও কর্মরত রয়েছে। তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। এ ছাড়াও ডিজিএফআইয়ের সঙ্গে জাতীয় পার্টির আঁতাত চলছে বলে দাবি করেন তিনি।বলেন, তারা জাতীয় পার্টিকে বিরোধী দল বানাতে চায়। তবে তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেয়া যাবে না।হামলায় জড়িত ফেসবুকে ভাইরাল এক ব্যক্তি সম্পর্কে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, মেরুন রঙের পোলো টি-শার্ট পড়া লোকটি কে? তিনি সম্রাটের ওপর হামলা করেছে। অন্যদিকে নুরের ওপর হামলা করেছে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।
ঢাকা,শনিবার ৩০ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock