দেশকে নারী বান্ধব ও পরিবেশ বান্ধব করতে কাজ করছে সরকার: বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বর্তমান সরকার দেশকে নারী বান্ধব ও পরিবেশ বান্ধব করতে কাজ করছে সরকার। সরকার নারী ও পুরুষকে সমান দৃষ্টিতে দেখছে। নারীর সমান অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি নারীর ক্ষমতায়ন, আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশের অন্যতম হাতিয়ার। সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ক্রীড়া কার্যক্রম আরও প্রসারিত করা জরুরি। তিনি সকলকে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধের আহ্বান জানান।

সোমবার রাজধানীর পল্টনে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের মেয়েরা প্রতিটি ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছে। আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়াঙ্গনে মেয়েদের অংশগ্রহণ ও সাফল্য আমাদের গর্বিত করে।” তিনি আরও উল্লেখ করেন, সামাজিক বন্ধনের গুরুত্ব অনেক, কিন্তু মাঠের অভাবে ঢাকা শহরে এই বন্ধন দুর্বল হয়ে পড়ছে। নারী হ্যান্ডবল প্রতিযোগিতা কেবল খেলা নয়, এটি নারীর সাহস, সক্ষমতা ও আত্মপ্রকাশের প্রতীক। নারীর অবস্থান সুদৃঢ় করতে, শারীরিক সুস্থতা বজায় রাখতে, কর্মক্ষম হতে এবং বিশ্ব পরিমণ্ডলে দেশের পতাকা তুলে ধরতে খেলাধুলার বিকল্প নেই।

অনুষ্ঠানে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি ও জাতীয় প্রতিযোগিতা “আয়োজন ও উন্নয়ন ব্যবস্থাপনা” কমিটির আহ্বায়ক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, সদস্য-সচিব রাশিদা আফজালুন নেসা, ক্রীড়া সংগঠক, জাতীয় হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়, কোচ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এবারের প্রতিযোগিতায় ১৯টি দল অংশগ্রহণ করে। বাংলাদেশ আনসার ও ভিডিপি দল চ্যাম্পিয়ন হয়, রানার আপ হয় বাংলাদেশ পুলিশ দল এবং তৃতীয় স্থান অর্জন করে পঞ্চগড় জেলা দল। সমাপনীতে বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,সোমবার ২৫ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশকে নারী বান্ধব ও পরিবেশ বান্ধব করতে কাজ করছে সরকার: বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বর্তমান সরকার দেশকে নারী বান্ধব ও পরিবেশ বান্ধব করতে কাজ করছে সরকার। সরকার নারী ও পুরুষকে সমান দৃষ্টিতে দেখছে। নারীর সমান অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি নারীর ক্ষমতায়ন, আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশের অন্যতম হাতিয়ার। সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ক্রীড়া কার্যক্রম আরও প্রসারিত করা জরুরি। তিনি সকলকে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধের আহ্বান জানান।

সোমবার রাজধানীর পল্টনে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের মেয়েরা প্রতিটি ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছে। আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়াঙ্গনে মেয়েদের অংশগ্রহণ ও সাফল্য আমাদের গর্বিত করে।” তিনি আরও উল্লেখ করেন, সামাজিক বন্ধনের গুরুত্ব অনেক, কিন্তু মাঠের অভাবে ঢাকা শহরে এই বন্ধন দুর্বল হয়ে পড়ছে। নারী হ্যান্ডবল প্রতিযোগিতা কেবল খেলা নয়, এটি নারীর সাহস, সক্ষমতা ও আত্মপ্রকাশের প্রতীক। নারীর অবস্থান সুদৃঢ় করতে, শারীরিক সুস্থতা বজায় রাখতে, কর্মক্ষম হতে এবং বিশ্ব পরিমণ্ডলে দেশের পতাকা তুলে ধরতে খেলাধুলার বিকল্প নেই।

অনুষ্ঠানে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি ও জাতীয় প্রতিযোগিতা “আয়োজন ও উন্নয়ন ব্যবস্থাপনা” কমিটির আহ্বায়ক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, সদস্য-সচিব রাশিদা আফজালুন নেসা, ক্রীড়া সংগঠক, জাতীয় হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়, কোচ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এবারের প্রতিযোগিতায় ১৯টি দল অংশগ্রহণ করে। বাংলাদেশ আনসার ও ভিডিপি দল চ্যাম্পিয়ন হয়, রানার আপ হয় বাংলাদেশ পুলিশ দল এবং তৃতীয় স্থান অর্জন করে পঞ্চগড় জেলা দল। সমাপনীতে বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,সোমবার ২৫ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO