পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় বৈঠক করেছেন।
ঢাকায় পাকিস্তান দূতাবাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়।
বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধা ও সুবিধার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাকিস্তানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আলোচনায় আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়, যেখানে সার্ক প্রতিষ্ঠায় বাংলাদেশের মৌলিক ভূমিকার কথা স্বীকার করা হয়। নেতারা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অতীতের মতো উচ্চ পর্যায়ের আলাপচারিতাও তুলে ধরেন।
ঢাকা,শনিবার ২৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















