কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির পাইন্না সাপ

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির একটি মৃদু বিষধর কাঁকড়া-ভুক পাইন্না সাপ। এটির গায়ের রং ধূসর বর্ণের এবং পেট সাদা। প্রায় ২ ফুট দৈর্ঘ্যের এ সাপটি প্রথমে ওয়াটার বাইক চালকরা দেখতে পায়। খবর পেয়ে শনিবার সকাল ১০টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পূর্বপাশ থেকে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা সাপটিকে উদ্ধার করেন। পরে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা), এনিমেল লাভারস অব পটুয়াখালী, কুয়াকাটা পৌরসভার পরিছন্ন কর্মী ও বনবিভাগের যৌথ উদ্যোগে সাপটিকে নিরাপদে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
এনিমেল লাভারস অব পটুয়াখালী’র রেসকিউ এন্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুছা জানান, কাঁকড়া-ভুক পাইন্না একটি বিরল প্রজাতির পানিসাপ। এটি মৃদু বিষধর হলেও মানুষের জন্য ঝুঁকিপূর্ণ নয়। এরা কাঁকড়াকে টুকরো টুকরো করে খায়। সুন্দরবনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে এ প্রজাতির দেখা মেলে। জীববৈচিত্র‍্য রক্ষায় সাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, উত্তাল ঢেউয়ের স্রোতে সাপটি সৈকতের বালিয়ারিতে এসে আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয় ও পর্যটকরা ভিড় করলেও কেউ এটিকে মারেনি। পরে বনবিভাগের সহায়তায় সাপটি উদ্ধার করে অবমুক্ত করা হয়।

উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শনিবার ২৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির পাইন্না সাপ

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির একটি মৃদু বিষধর কাঁকড়া-ভুক পাইন্না সাপ। এটির গায়ের রং ধূসর বর্ণের এবং পেট সাদা। প্রায় ২ ফুট দৈর্ঘ্যের এ সাপটি প্রথমে ওয়াটার বাইক চালকরা দেখতে পায়। খবর পেয়ে শনিবার সকাল ১০টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পূর্বপাশ থেকে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা সাপটিকে উদ্ধার করেন। পরে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা), এনিমেল লাভারস অব পটুয়াখালী, কুয়াকাটা পৌরসভার পরিছন্ন কর্মী ও বনবিভাগের যৌথ উদ্যোগে সাপটিকে নিরাপদে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
এনিমেল লাভারস অব পটুয়াখালী’র রেসকিউ এন্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুছা জানান, কাঁকড়া-ভুক পাইন্না একটি বিরল প্রজাতির পানিসাপ। এটি মৃদু বিষধর হলেও মানুষের জন্য ঝুঁকিপূর্ণ নয়। এরা কাঁকড়াকে টুকরো টুকরো করে খায়। সুন্দরবনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে এ প্রজাতির দেখা মেলে। জীববৈচিত্র‍্য রক্ষায় সাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, উত্তাল ঢেউয়ের স্রোতে সাপটি সৈকতের বালিয়ারিতে এসে আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয় ও পর্যটকরা ভিড় করলেও কেউ এটিকে মারেনি। পরে বনবিভাগের সহায়তায় সাপটি উদ্ধার করে অবমুক্ত করা হয়।

উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শনিবার ২৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO