নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর নিউমার্কেট এলাকায় উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ড নিয়ে বিরোধকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে এ সংঘর্ষ ঘটে বলে নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

তিনি বলেন, দুপুরে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিজ কলেজের সামনে ও সিটি কলেজের শিক্ষার্থীরা নিজ কলেজে অবস্থান নিয়েছেন। আমরা দুই কলেজের অধ্যক্ষদের সঙ্গে আলাপ করে স্থায়ী সমাধান খুঁজব।

পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ধরনের ছোটখাটো বিষয় থেকে প্রায়ই এমন ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। আমরা চাই এই সমস্যার স্থায়ী সমাধান হোক।

সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে ডিসি মাসুদ বলেন, তিন দিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ড নিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর পরশুদিনও উত্তেজনা দেখা দেয়। আমরা ভেবেছিলাম বিষয়টি সেখানেই শেষ। কিন্তু আজ আবার তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জাহাঙ্গীর আলম জানান, দুপুর ২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। আমরা ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, বিস্তারিত পরে জানানো হবে।
ঢাকা,বৃহস্পতিবার ২১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর নিউমার্কেট এলাকায় উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ড নিয়ে বিরোধকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে এ সংঘর্ষ ঘটে বলে নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

তিনি বলেন, দুপুরে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিজ কলেজের সামনে ও সিটি কলেজের শিক্ষার্থীরা নিজ কলেজে অবস্থান নিয়েছেন। আমরা দুই কলেজের অধ্যক্ষদের সঙ্গে আলাপ করে স্থায়ী সমাধান খুঁজব।

পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ধরনের ছোটখাটো বিষয় থেকে প্রায়ই এমন ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। আমরা চাই এই সমস্যার স্থায়ী সমাধান হোক।

সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে ডিসি মাসুদ বলেন, তিন দিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ড নিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর পরশুদিনও উত্তেজনা দেখা দেয়। আমরা ভেবেছিলাম বিষয়টি সেখানেই শেষ। কিন্তু আজ আবার তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জাহাঙ্গীর আলম জানান, দুপুর ২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। আমরা ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, বিস্তারিত পরে জানানো হবে।
ঢাকা,বৃহস্পতিবার ২১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO