রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আগুন লেগেছে। বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা ৩৭ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তেজগাঁও থেকে আগুন নেভানোর উদ্দেশে আরও ৮টি ইউনিট দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা করেছে বলে জানা গেছে।
সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে সড়কে তীব্র যানজটের কারণে ইউনিটগুলো এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ৮টি ইউনিট রওনা হয়েছে। কিন্তু যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
ঢাকা,বুধবার ২০ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















