অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি, স্লোগানকে সামনে রেখে ১৮ আগস্ট সোমবার নরসিংদীতে জাতীয় মৎস সপ্তাহ – ২০২৫ উদযাপন উপলক্ষে উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুব আলমকে জাতীয় মৎস সপ্তাহ – ২০২৫ উপলক্ষে মাছ উৎপাদন ( পাঙ্গাস ও তেলাপিয়া মিশ্রচাষ ) এর ক্ষেত্রে নরসিংদী জেলায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরুপ সম্মাননা স্মারক এবং সম্মননাপত্র প্রদান করা হয়। পাশাপাশি আলহাজ্ব মাহবুব আলম কে নরসিংদী জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষী ঘোষনা করা হয়। নরসিংদী জেলা মৎস কর্মকর্তা মোঃ ফয়সাল আযমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নরসিংদী জেলা । নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মোঃ আব্দুল হান্নান, পুলিশ সুপার, নরসিংদী, ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক সিভিল সার্জন নরসিংদী জেলা।এসময় আরো উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আহসান উল্লাহ।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,সোমবার ১৮ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















