বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের বিষয়ে শষ্কা প্রকাশকারীরা গণতন্ত্র ও বাংলাদেশের পক্ষে শক্তি নয়।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে যুবদল।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আমরা বিশ্বাস করি।গণতন্ত্রের বিরুদ্ধে যে কোন বাধাতে অতিক্রম করতে বাংলাদেশের মানুষ সংকল্পবদ্ধ। সব গণতান্ত্রিক শক্তি ও গণতান্ত্রিক রাজনৈতিক দলকে অনুরোধ করবো।আপনারা যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলেন।সেই একই রকম ঐক্য নিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু করতে ঐক্যবদ্ধ থাকি।
বিএনপির এই নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের সমসাময় রাজনীতির বিষয়ে সমস্ত দিক নির্দেশনা পাচ্ছি খালেদা জিয়ার কাছ থেকে। তিনি নির্দেশনা দিয়েছিলেন আলাপ-আলোচনার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে গণতন্ত্র উত্তরে পক্ষে সহজ করতে হবে। তার নির্দেশনা মোতাবেক আমরা সরকার ও সমস্ত গণতান্ত্রিক শক্তির সাথে অনেকবার আলাপ-আলোচনা করেছি।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, স্বৈরাচারীর সাথে বিরুদ্ধে দীর্ঘ নয় বছর সংগ্রাম করে আপোষহীন উপাধিতে ভূষিত হয়েছেন তিনি। স্বৈরাচারকে হটিয়েছেন দেশের পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন ও সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন।
বিএনপির এই শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন,পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনগণের দাবির পরিপ্রেক্ষিতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করেছেন। তিনি আজও বাংলাদেশের মানুষের জন্য আলোর দিশারী হয়ে বেঁচে আছেন ।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,শনিবার ১৬ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















