জুলাইয়ের শহীদ-আহতের উপহার নতুন বাংলাদেশ, রক্ষা হবে প্রতিদিনের অঙ্গীকার:মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “জুলাইয়ের শহীদ-আহতের উপহার নতুন বাংলাদেশ, এই রাষ্ট্রকে রক্ষা করা হবে প্রতিদিনের অঙ্গীকার। তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

উপদেষ্টা মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন-২০২৫’ এ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, “বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে কেউ বেশিদিন অন্যায় করে টিকে থাকতে পারে না। আগামীতে যদি কোনো স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে চায়, আমরা আবার মাঠে নামব।” শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, অন্যায়ের বিরুদ্ধে ঐতিহাসিক এই আন্দোলনে কমবয়সী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন , এত বড় অন্যায়-অত্যাচার, অসংখ্য আহত ও নিহত — বাংলাদেশের ইতিহাসে এত স্বল্প সময়ে এর আগে কখনো ঘটেনি।

দেশের পুষ্টি ও খাদ্য নিরাপত্তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, মাছ, মাংস, দুধ ও ডিম না খেলে সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত হবে না। তিনি আরো বলেন, গ্রামের মায়েরা গরু-ছাগল লালন পালন করে সন্তানের শিক্ষার খরচ বহন করছেন – তাদের অবদান অপরিসীম। তবুও গ্রামীণ নারীরা এখনো সমাজে বঞ্চিত এবং তাদের মর্যাদা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তাই তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করে সম্মান দিতে হবে। নদী তীরবর্তী, হাওর-বাঁওরের জেলেদের অবদানও তিনি উল্লেখ করেন। তারা কঠোর পরিশ্রম করে আমাদের মাছ সরবরাহ করছেন, তাই তাদেরও প্রাপ্য মর্যাদা আমাদের দিতে হবে।

প্রধান শিক্ষক জিনাত ফারহানার সভাপতিত্বে এসময় আরো বক্তৃতা করেন ম্যানেজিং কমিটির সভাপতি মো: মোকছেদুর রহমান আবির, মীরপুর গার্লস আইডিয়াল কলেজের অধ্যক্ষ ড. মোস্তারি আহমেদ, মায়ের ডাকের যুগ্ম সমন্বয়ক মো: মুশফিকুর রহমান জোহান, অভিভাবক সদস্য আব্দুল মান্নান।

পরে উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,বৃহস্পতিবার ১৪ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের শহীদ-আহতের উপহার নতুন বাংলাদেশ, রক্ষা হবে প্রতিদিনের অঙ্গীকার:মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “জুলাইয়ের শহীদ-আহতের উপহার নতুন বাংলাদেশ, এই রাষ্ট্রকে রক্ষা করা হবে প্রতিদিনের অঙ্গীকার। তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

উপদেষ্টা মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন-২০২৫’ এ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, “বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে কেউ বেশিদিন অন্যায় করে টিকে থাকতে পারে না। আগামীতে যদি কোনো স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে চায়, আমরা আবার মাঠে নামব।” শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, অন্যায়ের বিরুদ্ধে ঐতিহাসিক এই আন্দোলনে কমবয়সী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন , এত বড় অন্যায়-অত্যাচার, অসংখ্য আহত ও নিহত — বাংলাদেশের ইতিহাসে এত স্বল্প সময়ে এর আগে কখনো ঘটেনি।

দেশের পুষ্টি ও খাদ্য নিরাপত্তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, মাছ, মাংস, দুধ ও ডিম না খেলে সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত হবে না। তিনি আরো বলেন, গ্রামের মায়েরা গরু-ছাগল লালন পালন করে সন্তানের শিক্ষার খরচ বহন করছেন – তাদের অবদান অপরিসীম। তবুও গ্রামীণ নারীরা এখনো সমাজে বঞ্চিত এবং তাদের মর্যাদা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তাই তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করে সম্মান দিতে হবে। নদী তীরবর্তী, হাওর-বাঁওরের জেলেদের অবদানও তিনি উল্লেখ করেন। তারা কঠোর পরিশ্রম করে আমাদের মাছ সরবরাহ করছেন, তাই তাদেরও প্রাপ্য মর্যাদা আমাদের দিতে হবে।

প্রধান শিক্ষক জিনাত ফারহানার সভাপতিত্বে এসময় আরো বক্তৃতা করেন ম্যানেজিং কমিটির সভাপতি মো: মোকছেদুর রহমান আবির, মীরপুর গার্লস আইডিয়াল কলেজের অধ্যক্ষ ড. মোস্তারি আহমেদ, মায়ের ডাকের যুগ্ম সমন্বয়ক মো: মুশফিকুর রহমান জোহান, অভিভাবক সদস্য আব্দুল মান্নান।

পরে উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,বৃহস্পতিবার ১৪ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO