খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে পড়ে ময়না বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার নতুন রাস্তায় এ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।নিহত ময়না সাতক্ষীরা জেলার মৌতলা গ্রামের আরিফ মোল্লার স্ত্রী।
খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফজলুল করিম বলেন, সংবাদ শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে সকলকে উদ্ধার করি। অ্যাম্বুলেন্সে থাকা আরিফ মোল্লার স্ত্রী ময়না মারা যান। বাকিদের ডুমুরিয়া হাসপাতালে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।পুলিশ জানায়, স্বামী আরিফ মোল্লার পিঠের টিউমার অপারেশন করার জন্য সকালে অ্যাম্বুলেন্সে খুলনা আসছিলেন ময়না। নতুন রাস্তায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ময়না ঘটনাস্থলেই মারা যান।
খুলনা,বুধবার ১৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















