ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন,রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে থেকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে আসন্ন জাতীয় নির্বাচনে প্রস্তুতি নিতে হবে।
সোমবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ডিএমপির জুলাই-২০২৫ মাসিক অপরাধ ও পর্যালোচনা সভায় উপস্থিত ডিএনপির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এই সভায় ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী বলেন, দীর্ঘদিন পর এ দেশে সুন্দর একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। উক্ত নির্বাচনে বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন ।পুলিশ বাহিনী মান-মর্যাদা পুনরুদ্ধারে সুন্দর নির্বাচন উপহার দিতে হবে। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মহানগর এলাকায় পর্যাপ্ত জনবল মোতায়েন থাকবে।
এই সভায় ডিএমপির কমিশনার বলেন, মোটরসাইকেল ব্যবহার করে রাজধানীতে অপরাধের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এই প্রবণতা নিয়ন্তনে কাগজবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এই সভায় অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এর তথ্য নিয়মিত আপডেট রাখতে হবে। সিআইএমএসের এর সঠিক ও সময় বুঝিতে উপযোগী ব্যবস্থাপনা তদন্ত প্রক্রিয়া কে আরো স্বচ্ছ ও দক্ষ করবে বলে তিনি মনে করেন।
ডিএমপি পুলিশের এই কর্মকর্তা বলেন ওয়ারেন্ট তামিল ও চার্জসিট দাখিলের ক্ষেত্রে নির্ধারিত সময়ের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।
এই সভায় যুগ্ন কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন বলেন,জুলাই-২০২৫ সার্বিক অপরাধ পরিস্থিতি উপস্থাপন করেছেন।
মাসিক অপরাধ সভায় জূলাই মাসে ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা,অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদেরকে পুরস্কৃত করেন ডিএমপির কমিশনার।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,সোমবার ১১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















