মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন। এটা হবে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় সফর।
সোমবার (১১আগস্ট) দুপুরে ঢাকা ছাড়বেন তিনি। ১৩ আগস্ট মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এরই মধ্যে কুয়ালালামপুর সফর করেছেন। গত ২৪-২৫ জুলাই পররাষ্ট্র সচিব কুয়ালালামপুর সফর করেন। এ সময় তিনি মালয়েশিয়ার পররাষ্ট্র সচিব আমরান মোহাম্মদ জিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টার সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক শেষে ২৬ জুলাই দেশে ফিরেছেন পররাষ্ট্র সচিব।এর আগে গত বছর ৪ অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ঢাকা সফর করেন। সে সময় প্রধান উপদেষ্টাকে তিনি মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।
ঢাকা,সোমবার ১১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















