নরসিংদীর মাধবদী বাজারে সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

নরসিংদীর মাধবদী বাজারে সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৬ আগস্ট) সকাল ৭টার দিকে মাধবদী বাজারের সোনার বাংলা সমবায় মার্কেটে এ ঘটনা ঘটে।

মার্কেটে আগুন লেগে জুতা, ইলেক্ট্রনিক, মুদি ও ফুটপাতের ছোট দোকানসহ আটটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৭টার দিকে মাধবদী বাজারের সোনার বাংলা সমবায় মার্কেটে জুতার দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে ধীরে ধীরে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের মাধবদীর ২টি ইউনিট ও নরসিংদীর ১টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।মাধবদী বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট এক ঘণ্টা কাজ করেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রনে বেগ পেতে হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে বিস্তারিত বলা যাবে।
নরসিংদী,বুধবার ০৬ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর মাধবদী বাজারে সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

নরসিংদীর মাধবদী বাজারে সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৬ আগস্ট) সকাল ৭টার দিকে মাধবদী বাজারের সোনার বাংলা সমবায় মার্কেটে এ ঘটনা ঘটে।

মার্কেটে আগুন লেগে জুতা, ইলেক্ট্রনিক, মুদি ও ফুটপাতের ছোট দোকানসহ আটটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৭টার দিকে মাধবদী বাজারের সোনার বাংলা সমবায় মার্কেটে জুতার দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে ধীরে ধীরে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের মাধবদীর ২টি ইউনিট ও নরসিংদীর ১টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।মাধবদী বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট এক ঘণ্টা কাজ করেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রনে বেগ পেতে হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে বিস্তারিত বলা যাবে।
নরসিংদী,বুধবার ০৬ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock